প্রকাশিত: ০৯/০৯/২০১৭ ৯:৫৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৫১ পিএম

লন্ডন: মায়ানমার থেকে অনুপ্রবেশকারী রোহিঙ্গা শরণার্থীদের জরুরি মানবিক সহায়তা দিয়ে পুনর্বাসনের উদ্যোগ নেয়ায় বাংলাদেশ সরকারের প্রশংসা করেছে অক্সফাম।

শুক্রবার এক বিবৃতিতে অক্সফামের এশীয় আঞ্চলিক পরিচালক লান মারকাদো বলেছেন, ‘মায়ানমারে সহিংসতায় সেদেশ থেকে পালিয়ে আসা লোকদেরকে বাংলাদেশ সরকারের পুনর্বাসনের উদ্যোগকে আমরা স্বাগত জানাই।’

তিনি কক্সবাজার ও বান্দরবান জেলায় আশ্রয়রত রোহিঙ্গাদের সব ধরনের জীবন রক্ষাকারী সহযোগিতা প্রদানে সকল মানবিক সংস্থাকে সম্পৃক্ত করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।

মারকাদো বলেন, ‘এক লাখ ৬০ হাজারেরও বেশি মায়ানমারের বেসামরিক নাগরিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ প্রবেশ করায় তাদের দুর্দশায় অক্সফাম গভীরভাবে উদ্বিগ্ন। রাখাইন রাজ্যে সহিংসতায় অসংখ্য মানুষ গ্রেপ্তার হওয়ার ফলে মায়ানমারে বড় ধরনের মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।’

তিনি বলেন, প্রতিদিন হাজার হাজার লোক বিপজ্জনক ভ্রমণ করে সীমান্ত অতিক্রম করছে এবং এ কারণে রাখাইনের উত্তরাঞ্চলে প্রবেশাধিকার কঠোর করা হয়েছে। এর ফলে কত লোক নিখোঁজ অথবা আটকা পড়েছে তা জানা নেই।

তিনি আরো বলেন, ‘নারী, শিশু, বৃদ্ধ জনগণ ও প্রতিবন্ধিরা বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা কক্সবাজারের বান্দরবানে আশ্রয় নিচ্ছে।’

মারকাদো বলেন, মায়ানমার থেকে আগত এসব নিরীহ জনগণ মারাত্মক সংকট মোকাবেলা করছে এবং এদের মধ্যে অনেকেই চরম নিরাপত্তাহীনতার মধ্যে খোলা আকাশের নীচে বসবাস করছে।

তিনি বলেন, ‘অক্সফাম সকল বেসামরিক নাগরিকের মানবিক সহযোগিতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। এসব জনগণের জন্য জরুরি ভিত্তিতে মানবিক সাহায্য জোরদার করা প্রয়োজন।’

পাঠকের মতামত

 

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে: ইরানে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, আহত বহু

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ...