প্রকাশিত: ২৮/১২/২০২০ ১২:৩৬ পিএম , আপডেট: ২৮/১২/২০২০ ১২:৩৭ পিএম

বার্তা পরিবেশক::
গত ২৭ ডিসেম্বর ২০২০ ইংরেজী উখিয়া নিউজ ডটকম, চকরিয়া নিউজ ডটকম সহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে’ কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে ‘স্বাস্থ্য ও খাদ্য সহায়তায় তিন বছরের প্রকল্পের নামে’ অনলাইনের মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে, জেলার শতশত বেকার যুবকদের কাছ থেকে জামানতের নামে টাকা হাতিয়ে নিচ্ছে মর্মে মাহিয়া ফাউন্ডেশনের বিরুদ্ধে যে সংবাদ প্রাকশিত হয়েছে তা সঠিক নয় তা উদ্দেশ্য প্রণোদিত। মাহিয়া ফাউন্ডেশন কারো কাছ থেকে চাকুরীর নামে টাকা হাতিয়ে নেননি। সম্প্রতি কয়েকটি অনলাইনে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে মাহিয়া ফাউন্ডেশন। আর ওই বিজ্ঞপ্তি অনলাইনের মাধ্যমে পেয়ে কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার বেকার, শিক্ষিত যুবক-যুবতীরা আবেদন করে। এর জন্য কারো কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়নি। রোহিঙ্গা ক্যাম্পে খাদ্য সহায়তা দেওয়ার জন্য মাহিয়া ফাউন্ডেশন যথাযথ প্রক্রিয়া অনুসারন করে কার্যক্রম শুরু করেছে। মাহিয়া ফাউন্ডেশনের কোন ধরনের অনিয়ম দূর্নীতির সাথে জড়িত নহে।
এমতাবস্থায়, মাহিয়া ফাউন্ডেশনের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দ্রা জানানো হচ্ছে এবং এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করা হইল।

নিবেদক
মাহিয়া ফাউন্ডেশন
উখিয়া কার্যালয়, কক্সবাজার।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer