প্রকাশিত: ০১/০১/২০১৯ ১০:৫৪ এএম

বর্ষসেরা মুসলিম পুরুষ (দ্য মুসলিম ম্যান অব দ্য ইয়ার) নির্বাচিত হয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ।
দ্য মুসলিম ৫০০-এর ১০ম বার্ষিক সংস্করণে তাকে এ সম্মাননা দেয়া হয়েছে। সেরা মুসলিম ব্যক্তিত্ব হিসেবে নির্বাচিত হলেও বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তির তালিকায় মাহাথিরের অবস্থান ৪৪ নম্বরে।

রয়েল অল আল-বায়েত ইন্সটিটিউট ফর ইসলামিক থট এবং দ্য রয়েল ইসলামিক স্টাডিজ সেন্টার তাদের গবেষণায় প্রকাশিত এক রিপোর্টে এ তথ্য প্রকাশ করেছে।

মাহাথির মোহাম্মদকে ‘লাখে একজন’ হিসেবে বর্ণনা করে মালয়েশিয়ার ১৪তম নির্বাচনে জয়ী হওয়ার জন্য প্রশংসা করা হয়েছে।
তালিকায় অন্যদের মধ্যে রয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান, জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer