উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩০/১০/২০২২ ১১:০৪ এএম

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব) আক্তারুজ্জামান রঞ্জনকে ওয়াজ মাহফিলে জুতা নিক্ষেপ করছে উত্তেজিত জনতা।

শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কটিয়াদী উপজেলার সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নের গচিহাটা কলেজ মাঠে এ ঘটনা ঘটে। ৪১ সেকেন্ডের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। কিশোরগঞ্জের কটিয়াদীতে একটি ওয়াজ মাহফিলে হুজুরের বক্তব্যের সমালোচনা করায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

জানা গেছে, রফিক আল সুজন নামে এক যুবক ফেসবুকে জুতা নিক্ষেপের ঘটনা ঘটেছে বলে ভিডিও পোস্ট করে। ফেসবুক স্ট্যাটাসের বিষয়ে জানতে চাইলে ওই যুবক বলেন, সন্ধ্যায় মুফতি আরিফ বিন হাবীব সহিহ্ হাদিস নিয়ে বক্তব্য দেন। বক্তব্য শেষে সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান রঞ্জন মাইক হাতে নিয়ে এই বক্তব্যের বিষয়ে আপত্তি তোলেন। একপর্যায়ে উপস্থিত জনতা তার প্রতি ক্ষিপ্ত হয়ে জুতা নিক্ষেপ করেন।

এ বিষয়ে মেজর আক্তারুজ্জামান রঞ্জন গণমাধ্যমকে বলেন, ওয়াজের মঞ্চে হুজুরের বক্তব্য নিয়ে উপস্থিত জনতার মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। আমি পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছি। জুতা নিক্ষেপের বিষয়টি নিয়ে প্রশ্ন করলে তিনি অস্বীকার করেন।

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাত হোসেন বলেন, এ ধরনের কোনো ঘটনার খবর পাইনি।

ভিডিও দেখতে ক্লিক করুন

সুত্র: আরটিভি

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...