প্রকাশিত: ২৪/০৫/২০২১ ৯:০৫ এএম

মাস্ক না পরায় ব্রাজিলের প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা
ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর বিরুদ্ধে স্বাস্থ্যবিধি না মানায় মামলা হয়েছে। এই মামলার শুনানির পর জরিমানাও গুনতে হবে তাকে। খবর আল জাজিরার।

মূলত গেল শুক্রবার (২১ মে) ব্রাজিলের মারানহাও রাজ্যে একটি সভা করেন বোলসোনারো। নিয়ম অনুযায়ী ১০০ জনের বেশি মানুষের সভা করা যাবে না। আর সভা করার সময় অবশ্যই মাস্ক পরতে হবে। কিন্তু বোলসোনারো একদিকে ১০০ জনের অধিক মানুষ নিয়ে সভা করেন এবং মাস্কও পরেননি। সে কারণে তার বিরুদ্ধে মারানহাও রাজ্যের স্বাস্থ্য বিভাগ মামলা করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজ্যের গভর্নর ফ্লাভিও দিনো।

এক টুইট বার্তায় তিনি লিখেন, ‘আইন সবার জন্য সমান।’

তবে এই মামলার বিরুদ্ধে প্রেসিডেন্ট অফিস ১৫ দিনের মধ্যে আপিল করার সুযোগ পাবে। আপিলের পরই মূলত নির্ধারিত হবে বোলসোনারোকে ঠিক কি পরিমাণ জরিমানা করা হবে। অবশ্য এই বিষয়ে জানতে চাইলে প্রেসিডেন্টের অফিস থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ৪ লাখ ৪৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে। যা বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। আক্রান্ত হয়েছে ১ কোটি ৫৯ লাখ মানুষ।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer