প্রকাশিত: ০৯/০৩/২০২০ ১:২৬ পিএম

দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী সনাক্তের প্রেক্ষাপটে মাস্কের মূল্য বৃদ্ধি পাওয়ায় অসন্তোষ প্রকাশ করে হাইকোর্ট বলেছেন, ‘প্রয়োজনে মূল্যবৃদ্ধি কারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হোক।’

করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নেয়া পদক্ষেপের প্রতিবেদন আদালতে উপস্থাপনের পর বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ সোমবার একথা বলেন।

এর আগে আজ সকালে করোনা প্রতিরোধে অধিদপ্তরের দেয়া সার্বিক প্রতিবেদন আদালতে উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

এসময় আদালত বলেন, ‘আমরা গণমাধ্যমে খবরে দেখলাম মাস্কের জন্য মানুষ দোকানে দোকানে লাইন দিচ্ছেন। একটা মাস্ক কিনতে যদি ৮০ থেকে ১০০ টাকা লাগে সেটা দুঃখজনক। তাই যারা এই সংকটের মধ্যে মাস্ক ও স্যানিটাইজারের মূল্য বৃদ্ধি করছেন তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হোক।’

এরপর আদালত করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের প্রাথমিক পদক্ষেপের প্রশংসা করে বলেন, ‘আমরা আশা করবো সরকার সতর্কভাবে করোনার বিষয়টি মোকাবিলা করবে। সর্বোপরি পুরো জাতি এক হয়েই আমরা এ দুর্যোগ মোকাবেলা করবো।’

তবে দেশের স্থল-নৌ ও বিমান বন্দরগুলোতে আরো পর্যাপ্ত স্ক্যানার স্থাপনের বিষয়ে পদক্ষেপ নিতে বলেছেন হাইকোর্ট। এছাড়া করোনার সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য দেশের সকল গণমাধ্যমকে প্রচারণা চালাতে বলা হয়েছে।

আজ শুনানির শেষে হাইকোর্ট বলেছেন, করোনার এই বিষয়টি আমরা নজরে রাখব এবং এ বিষয়ে পরবর্তীতে আদেশ আগামী ৫ এপ্রিল।

এর আগে পত্রিকায় প্রকাশিত করোনা সংক্রান্ত প্রতিবেদন সুপ্রিম কোর্টের আইনজীবী ইসরাত হাসা আদালতের নজরে আনেন। এরপর গত বৃহস্পতিবার হাইকোর্ট করোনা প্রতিরোধে সরকার কী ব্যবস্থা নিয়েছে তা সোমবারের মধ্যে জানাতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের প্রতি নির্দেশ দেন। সেই অনুযায়ী আজ হাইকোর্টে প্রতিবেদন দাখিল করা হয়।

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer