প্রকাশিত: ০৩/১০/২০১৭ ৭:৪২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৪৪ পিএম

নিউজ ডেস্ক::

এক রোহিঙ্গা নারীকে মালয়েশিয়া পাচারকালে দালালসহ তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানন্দরে পাচারকালে তাদের আটক করে এয়ারপোর্ট আর্মড পুলিশ। এক দালাল ওই নারীকে স্ত্রী পরিচয় দিয়ে মালয়েশিয়া পাচারের চেষ্টা করছিল। এয়ারপোর্ট আর্মড পুলিশের এএসপি তারিক আহমেদ উস সাদিক বাংলা ট্রিবিউনকে এ খবর নিশ্চিত করেছেন।

এএসপি তারিক আহমেদ বাংলা ট্রিবিউনকে জানান, রাত ১১টার দিকে মালয়েশিয়া যাওয়ার প্রাক্কালে তাদের আটক করা হয়। আটক দুই দালালের নাম আব্দুর রহিম ও আমীর হোসেন।

ভুয়া ঠিকানা দিয়ে যশোর থেকে ওই নারীর পাসপোর্ট করা হয়েছে বলে জানিয়েছে এয়ারপোর্ট আর্মড পুলিশ। এছাড়া দালালের কাছে মিয়ানমারের একটি পাসপোর্ট পাওয়া গেছে। তবে এই পাসপোর্ট কার তা এখনও নিশ্চিত নয়।

আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

পাঠকের মতামত

রিসোর্ট ভাড়া নিয়ে সাইবার আস্তানা,কক্সবাজারে গ্রেপ্তার ৬ বিদেশি রিমান্ডে

কক্সবাজারের মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টে গোপন আস্তানা গেড়ে আন্তর্জাতিক সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার চীন ও তাইওয়ানের ...
Single Page Footer