প্রকাশিত: ০৫/০৮/২০২০ ৮:১১ পিএম

জাল কাগজপত্র বিক্রির দায়ে বাংলাদেশিসহ ১৬ বিদেশিকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। দুই মাস নজরদারি শেষে ৪ আগস্ট জালান লেবুহ পুডুতে অভিযান চালিয়ে ১৬ বিদেশিকে গ্রেফতার করে পুলিশ।

জব্দ করা হয়েছে, ১৩টি নকল ইমিগ্রেশন কার্ড, ৩৫টি নকল ইউএনএইচসিআর কার্ড, ৬টি নকল ইউএনএইচসিআর চিঠি, ল্যাপটপ, প্রিন্টার এবং ল্যামিনেশন মেশিন।

বুধবার (৫ আগস্ট) এক সংবাদ সম্মেলনে ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক খায়রুল দাযায়মি দাউদ বলেছেন, এ সিন্ডিকেট মায়ানমারের নাগরিকের কাছে নকল ইউএনএইচসিআর কার্ড এবং ইমিগ্রেশনের জাল কাগজপত্র বিক্রি করত। দুইমাসের নজরদারিতে দেখা গেছে, তাদের দিনে ৩০ থেকে ৫০ জন গ্রাহক ছিল। দুই বছর ধরে কাজ করা এই সিন্ডিকেট প্রায় ৩০,০০০ লোকের কাছে নকল ইউএনএইচসিআর কার্ড বিক্রি করেছে এবং প্রতিটি জাল নথির জন্য ৩০ রিঙ্গিত থেকে ১৫০ রিঙ্গিত চার্জ হিসেবে লোকজনের কাছ থেকে নিয়েছে।

এছাড়া এ সিন্ডিকেট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরিত নকল কাগজপত্র দেশব্যাপী গ্রাহকদের সেবা দিত। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অভিবাসন বিরোধী আইনের অধীনে তদন্ত চলছে বলেও সংবাদ সম্মেলনে জানান ইমিগ্রেশন মহাপরিচালক।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer