প্রকাশিত: ০৬/১০/২০১৯ ৭:১৫ পিএম

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানে কুয়ালালামপুর থেকে একদিনে ১০২ জন বিদেশি নাগরিক আটক হয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ সংখ্যক ৩৫ জন বাংলাদেশের নাগরিক।

কুয়ালালামপুর পুলিশ প্রধান দাতুক সেরি মাজলান লাজিম জানিয়েছেন, গত শুক্রবার বিকেলে (৪ অক্টোবর) কুয়ালালামপুরের বেশ কয়েকটি স্থানে একসঙ্গে অভিযান চালানো হয়।

তামান দেসা পেতালিং, কোতারায়া কমপ্লেক্স, তামান মিহার্জা, জালান আলোর এবং বুকিত জলিলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৫ জন বাংলাদেশি, ১৫ জন মিয়ানমারের নাগরিক, ২৬ জন ইন্দোনেশিয়ান, ৩ জন ভারতীয়, ৬ জন পাকিস্তানি, ১৩ জন নেপালি, ৩ জন সিরিয়ান এবং একজন নাইজেরিয়ানকে আটক করা হয়েছে।

কুয়ালালামপুর পুলিশ প্রধান আরও জানান, আটকদের কাছে মালয়েশিয়ায় থাকার বৈধ কাগজ পাওয়া যায়নি। এদের অনেকেই অনুমোদন ছাড়া মালয়েশিয়ায় প্রবেশ করেছেন। আবার অনেকে অবৈধ পথেও মালয়েশিয়ায় এসেছেন। ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ (সংশোধনী ২০০২) এর ৬(১)(সি) ধারার অধীনে আটকদের অপরাধের বিচার করা হবে।

সব বন্দীদের জিনজাং সেন্ট্রাল লক-আপে রাখা হয়েছে। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস (এসওপি) অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। দেশে অবৈধ অভিবাসীদের ধরতে এবং অপরাধ কমিয়ে আনতে অভিযান আরো বাড়ানো হবে বলেও জানান মাজলান লাজিম।

এছাড়াও ক্লাং এলাকায় গত বৃহস্পতিবার অবৈধ সিগারেট সিন্ডিকেটের বিরুদ্ধে পরিচালিত এক অভিযানে গ্রেফতার হয়েছেন ২ বাংলাদেশি। একই সঙ্গে ৪ জন স্থানীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে।

অপারেশন এসাপ নামে এ অভিযানে ৯৭ হাজার ৬৫০ কার্টন অবৈধ সিগারেট জব্দ করা হয় বলে জানিয়েছেন বুকিত আমান ইন্টার্নাল সিকিউরিটি অ্যান্ড পাবলিক অর্ডার বিভাগের পরিচালক দাতুক সেরি আচরিল আবদুল্লাহ সানি।

এর আগে গত মঙ্গলবার (অক্টোবর ১) পেরাক ইমিগ্রেশন বিভাগের এক অভিযানে আটক হন আরও ৭ বাংলাদেশি।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer