‘৭১-এ ভুল করেছেন, ছাব্বিশে টিকিট বিক্রি করে বিভ্রান্ত করেছেন’
প্রধান বিরোধীদল জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘৭১ সালে ভুল করেছেন, ছাব্বিশে ...

মালয়েশিয়ায় শ্রমবাজার শিগগিরই চালু করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী এম কুলা সেগারানের সঙ্গে বৈঠকের পর নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘এ ব্যাপারে আমি আশাবাদী।’ মালয়েশিয়ার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন বলেও জানান ড. আবদুল মোমেন।
বৈঠকে মালয়েশিয়ার মন্ত্রীকে তিনি বলেন, ‘শ্রমবাজার চালু করার ঘোষণা দিলে আপনি এখানে জাতীয় বীর হবেন। আমি তাকে ইতিবাচক দেখেছি’ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী জানান, তারা দুদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের বিষয়েও আলোচনা করেছেন। বাংলাদেশ বিনিয়োগবান্ধব পরিবেশ ও অন্যান্য সুযোগ-সুবিধা থাকার কারণে পররাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ জানান।
পাঠকের মতামত