প্রকাশিত: ১৪/০৯/২০১৭ ১:২৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৩৪ পিএম
Single Page Top

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একটি মাদ্রাসায় আগুন লেগেছে। আগুনে শিক্ষকসহ ২৫ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে তাহফিজ দারুল কোরআন ইত্তিফাকিয়া নামে একটি মাদ্রাসায় আগুন লাগে।

আগুন নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক খুরুদিন দারহমান জানিয়েছেন, অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ২৩ জনই শিক্ষার্থী।

তিনি জানান, গত ২০ বছরের মধ্যে এটি ভয়াবহ অগ্নিকাণ্ড। তবে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ২০১৫ সালে ২০০ এর অধিক অগ্নিকাণ্ড ঘটেছে।

নিহত শিক্ষার্থীদের বয়স সঠিকভাবে জানা যায়নি। তবে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে ৫ বছর থেকে ১৮ বছর বয়সি শিক্ষর্থী রয়েছে। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া বেশ কিছু শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অগ্নিকাণ্ডে হতাহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক।

তথ্যসূত্র : বিবিসি

পাঠকের মতামত

Single Page Bottom

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...
Single Page Footer