প্রকাশিত: ৩০/১১/২০১৭ ৯:২৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:১৬ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৪জন অবৈধ অভিবাসী আটক হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, বুধবার স্থানীয় সময় রাত ১১ টায় চেরাছ জায়া, বালাকংয়ের তিনটি কারখানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সেলাঙ্গর ইমিগ্রেশন ডিপার্টমেন্টের কর্মকর্তারা এ তিনটি স্থানে একযোগে অভিযান পরিচালনা করেন।
জেএম সেলাঙ্গর পরিচালক ওমরান ওমর বলেন, ১৩২ জন বিদেশিকে পরীক্ষা করে এদের মধ্য থেকে কোন বৈধ কাগজ পত্র না থাকায় ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর অধীনে ৫৪ জনকে গ্রেফতার করা হয়।
“গ্রেফতারকৃতরা বাংলাদেশ, ইন্দোনেশিয়া, নেপাল, ভারত, শ্রীলংকা, কম্বোডিয়া এবং মিয়ানমারের নাগরিক। এদের মধ্যে ৭ নারী এবং ৪৭ জন পুরুষ। তবে আটককৃতদের মধ্যে কতজন বাংলাদেশি এ রিপোর্ট লিখা পর্যন্ত তা জানা যায়নি।

পাঠকের মতামত

 

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে: ইরানে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, আহত বহু

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ...