প্রকাশিত: ১০/০৫/২০১৮ ৭:১৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:০৭ এএম

নিউজ ডেস্ক::

মালয়েশিয়ার ১৪তম সাধারণ নির্বাচনে জয়লাভ করেছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। বুধবার (৯ মে) স্থানীয় সময় রাত ১টা ১০ মিনিটে জয়ী ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন।

নির্বাচনে ২২২ আসনের মধ্যে মাহাথির মোহাম্মদের পাকাতান হারাপান ১২৬ আসনে এবং দেশটির ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বারিসান ন্যাশনাল ৮৮ আসনে জয় পেয়েছে।

এর আগে সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমসের এক প্রতিবেদন থেকে জানা যায়, নির্বাচনে জয়লাভ করেছেন মাহাথির। তবে আনুষ্ঠানিকভাবে এ নির্বাচনী ফলাফল এখনো ঘোষণা করা হয়নি। নির্বাচিত হলে তিনি হবেন বিশ্বের সবচেয়ে বেশি বয়সে নির্বাচিত প্রধানমন্ত্রী।

প্রায় দেড় কোটি ভোটার আজ স্থানীয় সময় সকাল আটটা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট দেয়। সকাল নয়টায় নিজের আসনে ভোট দিয়েছেন নাজিব।

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে আধুনিক মালয়েশিয়ার স্থপতি বলা হয়। তিনি ১৯৮১ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। তার নেতৃত্বে ক্ষমতাসীন দল ইউএমএনও টানা পাঁচবার নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে। এশিয়ার সবচেয়ে দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন তিনি। টানা ২২ বছর পর ২০০৩ সালের ৩০ অক্টোবর তিনি স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেন।

সাবেক দল ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশনকে এ নির্বাচনে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন মাহাথির মোহাম্মদ। বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাকের কর্মকাণ্ডে হতাশ হয়ে ২০০৩ সালে এ দল থেকে পদত্যাগ করেছিলেন মাহাথির। সেখান থেকে পদত্যাগের পর মাহাথির নিজেই একটি রাজনৈতিক দল গঠন করেন। সে দল সরকার বিরোধী জোটে যোগ দেয়।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer