ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮/১১/২০২৪ ৯:১১ পিএম

কক্সবাজারের টেকনাফে সাগর দিয়ে মালয়েশিয়া পাচারের জন্য আটকে রাখা রোহিঙ্গাসহ ৩১ জনকে উদ্ধার করেছে র‍্যাব। এর মধ্যে ২৭ রোহিঙ্গা ও চার বাংলাদেশি। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আটক হওয়ারা হলেন- টেকনাফের হ্নীলার পানখালী ৪ নম্বর ওয়ার্ডের মৃত অছিউর রহমানের ছেলে মো. আনোয়ার (৪৪) ও সদর ইউনিয়ন উত্তর লম্বরী ২ নম্বর ওয়ার্ডের মৃত রফিকের ছেলে আতিকুর রহমান (৩২)।

রোববার (১৭ নভেম্বর) রাতে টেকনাফের বাহারছড়া কচ্চপিয়া পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

হোয়াইক্যং র‍্যাব ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব। বাহারছড়া কচ্চপিয়া পাহাড়ি এলাকা থেকে ৩১ জনকে উদ্ধার করা হয়। এ সময় দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, উদ্ধার রোহিঙ্গাদের সংশ্লিষ্ট ক্যাম্পে এবং বাংলাদেশিদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হয়েছে

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...