প্রকাশিত: ৩০/১১/২০২০ ৯:৫০ এএম

ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের স্ত্রী গুলশান আরা সেলিম মারা গেছেন। রোববার (২৯ নভেম্বর) রাত পৌনে ১২টায় ঢাকার ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে তার মৃত্যু হয়। গত মঙ্গলবার থেকেই তিনি ছিলেন আইসিইউতে। অন্যদিকে হাজী সেলিম নিজেও বর্তমানে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা সিটি করপোরেশন বিভক্ত হওয়ার আগে ওয়ার্ড কমিশনার (বর্তমানে কাউন্সিলর) ছিলেন গুলশান আরা। হাজী সেলিমের পারিবারিক প্রতিষ্ঠান মদিনা গ্রুপের চেয়ারম্যান ছিলেন।

মৃত্যুকালে গুলশান আরার বয়স হয়েছিল ৫০ বছর। নৌবাহিনী কর্মকর্তাকে মারধরের অভিযোগে দেশজুড়ে আলোচিত হয়ে বর্তমানে কারাগারে থাকা বরখাস্ত ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিম গুলশান আরার ছেলে। তার অন্য দুই ছেলে হলেন সোলায়মান সেলিম ও সালমান সেলিম।

গুলশান আরা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি, উচ্চ রক্তচাপ ও লিভারের সমস্যায় ভুগছিলেন। ২০১৮ সালের ১৬ ডিসেম্বর ব্যাংককে চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল গুলশান আরাকে।

প্রায় ২০ মাস সেখানে চিকিৎসাধীন থাকার পর এ বছরের ২০ আগস্ট এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় এনে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।

পাঠকের মতামত

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ...

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...
Single Page Footer