উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬/১০/২০২৫ ৬:৪৯ এএম

বাংলাদেশ সীমান্তের ওপারে মায়ানমারের রাখাইন রাজ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তের বাসিন্দারা শনিবার (২৫ অক্টোবর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময়ে গোলাগুলির শব্দ শুনেছেন। এসময় সেনোয়ারা বেগম নামে এক নারীর গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয়দের ধারণা, ওপারে রাখাইনে আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গা সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরসা অথবা আরএসও’র মধ্যে গোলাগুলির এ ঘটনা ঘটেছে।

মায়ানমারের ওপারে গোলাগুলির সময় এপারে হোয়াইক্যং সীমান্তে কয়েকটি গুলি পড়ার বিষয়টি স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। তার মধ্যে হোয়াইক্যং তেচ্ছি ব্রিজ এলাকার বসতবাড়িতে পড়া গুলিতে সেনোয়ারা বেগম নামে এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ নারী হোয়াইক্যং লম্বা বিল এলাকার আখতার হোসেনের স্ত্রী।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী বলেন, মায়ানমারের অভ্যন্তরে গোলাগুলির ঘটনায় আমার এলাকার এক নারী গুলিবিদ্ধ হয়েছেন।

তাকে পরিবারের পক্ষ থেকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় স্বাভাবিকভাবে স্থানীয় বাসিন্দারা কিছুটা আতঙ্কিত।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, ‘হোয়াইক্যংয়ে একজন নারী গুলিবিদ্ধ হওয়ার খবর শুনেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...