প্রকাশিত: ০৭/০৩/২০২০ ৯:২৪ এএম

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি রুবানা হক বলেছেন, আমাদের জন্য নারী দিবস বড় কোনো বিষয় নয়, মানুষের দিন চাই। মানুষ দিবস হওয়া উচিত, নারী নয়।

শুক্রবার (৬ মার্চ) রাজধানীতে ডেইলি স্টার ভবনে ইউএসএইডের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে রুবানা হক বলেন, এই যে সামনে যেসব ছেলে-মেয়েরা বসে রয়েছে, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা মানুষ হিসেবে রয়েছি কি না এটাই জরুরি। স্পষ্ট করে কথা বলতে পারলে মানুষের জয় হয়, কেবল নারীর নয়।

অনেক নারীও নারীদের টেনে নামায় জানিয়ে বিজিএমইএ সভাপতি বলেন, নিজে নারী হলে আরেক নারীর জন্য জায়গা করে দিন। পুরুষ হলে আরেক মানুষের জন্য জায়গা করে দিন। কেউ কাউকে সুযোগ দেবে না, সুযোগ ছিনিয়ে আনতে হবে।

তিনি বলেন, এখন জীবনের মূল্য পরিবর্তন হয়েছে। বিত্ত মানুষকে সংজ্ঞায়িত করে না। মানুষকে সংজ্ঞায়িত করে—নিজের শক্তি, ভেতরের জ্ঞান, প্রতি দিনের পড়ালেখা, সমতা, ন্যায় বিচার, নিজের ওপর বিশ্বাস।

তিনি আরও বলেন, ফিতা কাটা, বড় ডেস্কে দাঁড়িয়ে কথা বলা জীবনের লক্ষ্য না। বিনয়ী হতে হবে, সবাইকে সমানভাবে দেখতে হবে, বিনয়কে মাথায় রাখতে হবে। সুন্দর আগামী গড়তে হবে।

বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন জোয়ান ওয়াগনার বলেন, এই শিক্ষার্থীরাই পরিবর্তন আনবে। বিশ্বকে পরিবর্তনের সেই শক্তিও এই শিক্ষার্থীদের।

বিতর্কের বিষয় ছিল ‘মেয়েদের ক্ষমতায়ন নিশ্চিতে পরিবারই মুখ্য ভূমিকা পালন করে’। এতে অংশ নেয়—হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজ, নটর ডেম কলেজ, ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ ও সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থীরা। এতে বিচারক ছিলেন—চলচ্চিত্রকার ও চিত্রনাট্যকার শামীমা আক্তার, বাংলাদেশ ডিবেট ফেডারেশনের মোর্শেদ হাসিব ও ইমাগো স্পোর্টস ম্যানেজমেন্ট লিমিটেডের সহপ্রতিষ্ঠাতা কাজী সাবির। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—ইউএসএইডের জেন্ডার উপদেষ্টা মাহমুদা রহমান খান।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer