সরওয়ার আলম শাহীন, উখিয়া নিউজ ডটকম।
প্রকাশিত: ১৩/০৯/২০২৫ ১২:১৯ পিএম , আপডেট: ১৩/০৯/২০২৫ ৫:৪১ পিএম

কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে আলোচিত ফোর মার্ডার মামলার আসামিদের জায়গায় ওয়্যারহাউজ নির্মাণ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। তবে এ ওয়্যারহাউজ ভরাট কাজে ব্যবহার করা হচ্ছে বন বিভাগের পাহাড় ও পার্বত্যাঞ্চলের ঘুমধুম এলাকার পাহাড় কেটে আনা মাটি।

স্থানীয় সূত্রে জানা গেছে, মানবিক প্রতিষ্ঠান রেড ক্রিসেন্টের উদ্যোগকে অনেকেই ইতিবাচকভাবে দেখলেও পাহাড় কেটে মাটি আনা এবং আলোচিত আসামিদের জায়গায় ওয়্যারহাউজ নির্মাণকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

একজন স্থানীয় বাসিন্দা জানান, মানবিক কাজের জন্য রেড ক্রিসেন্ট এগিয়ে এসেছে, এটা ভালো। কিন্তু পাহাড় কেটে পরিবেশ নষ্ট করা এবং মামলার আসামিদের জায়গা ব্যবহার করা সবার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে না।

পরিবেশবাদীরা সতর্ক করে বলছেন, পাহাড় কেটে মাটি আনা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এতে ভূমিধসসহ নানান প্রাকৃতিক ঝুঁকি তৈরি হতে পারে।

অন্যদিকে স্থানীয়দের অভিযোগ, ঘুমধুমের বড় বিলের  জাহেদর নেতৃত্বে পাহাড় কেটে আনা মাটি দিয়ে ওয়্যারহাউজ ভরাটের কাজ পরিচালিত হচ্ছে।

 

পাঠকের মতামত

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি উখিয়ার সন্তান প্রফেসর ড. মোকতার আহমেদ

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. মোকতার আহমেদ। মহামান্য ...

দুর্ঘটনারোধে প্রশস্ত করা হচ্ছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দক্ষিণ অঞ্চলের কর্ণফুলী উপজেলা থেকে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া অংশের অধিকাংশ স্থান ...

নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে: বিমানমন্ত্রী

নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ...