উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫/১০/২০২৫ ৮:০৪ এএম

কক্সবাজারের টেকনাফে মানবপাচারের একটি বড় পরিকল্পনা নস্যাৎ করার দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৪ অক্টোবর) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর একটি বিশেষ দল শাহপরীরদ্বীপের মিস্ত্রিপাড়া এলাকায় অভিযান চালিয়ে পাচারচক্রের ৬ সক্রিয় সদস্যকে আটক করে। এ সময় আরও চারজন পাচারকারী পালিয়ে যায়।

রোববার (৫ অক্টোবর) দিবাগত রাত ১২টার কিছু পরে বিজিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক ব্যক্তিরা মিয়ানমার থেকে কিছু মানুষকে সাগরপথে এনে টেকনাফের মিস্ত্রিপাড়ায় স্থানীয় এক প্রবাসীর স্ত্রী মোছা. শামসুন্নাহারের বাড়িতে লুকিয়ে রেখেছিল। পরে তাদের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে সরিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমানের নেতৃত্বে ওই বাড়ি ঘেরাও করা হয়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারচক্রের দুজন পেছনের দিক দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা বাড়িতে প্রবেশ করে প্লাস্টিকের ছাউনি দেওয়া একটি ঘর থেকে শামসুন্নাহারসহ ছয়জনকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামসুন্নাহার বিজিবিকে জানান, টাকার বিনিময়ে পাচার হওয়া লোকজনকে তিনি নিজের বাড়িতে আশ্রয় দিতেন। অন্য আটক সদস্যরাও স্বীকার করেন, তারা মিয়ানমার থেকে অবৈধভাবে লোকজন এনে টেকনাফ ও উখিয়ার বিভিন্ন ক্যাম্পে পৌঁছে দিতেন এবং মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাদের জন্য জাল এফডিএমএন (Forcibly Displaced Myanmar Nationals) কার্ড সংগ্রহে সহায়তা করতেন।

আটক ব্যক্তিরা হলেন- টেকনাফের সারবাং ইউনিয়নের মিস্ত্রিপাড়ার মোছাঃ শামসুন্নাহার (৩৫), উখিয়ার ২০ নম্বর বালুখালী ক্যাম্পের হোসনে আরা (৩১), মোহাম্মদ ইসমাইল (৫০), ১৫ নম্বর জামতলি ক্যাম্পের হারুন (৩৫), ২৬ নম্বর শালবাগান ক্যাম্পের নুরুন্নিসা (৪৯) এবং ইউসুফ আলী (৪৭)।

পলাতকদের মধ্যে রয়েছেন কালু মিয়া (৩৫), হাশেম মোল্লা (২৫) ও অজ্ঞাতনামা আরও দুজন।

বিজিবি আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে টেকনাফ থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অভিযান সম্পর্কে লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান মুঠোফোনে বলেন, মানব পাচার ও মাদকের বিরুদ্ধে বিজিবি সবসময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। আজকের অভিযান তারই ধারাবাহিক সাফল্য। দেশের নিরাপত্তা ও মানুষের জীবন রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...