প্রকাশিত: ৩০/১২/২০১৭ ৯:৪৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:৪৪ এএম

বলরাম দাশ অনুপম:
মিয়ানমার থেকে নির্যাতনের কারণে পালিয়ে আসা রোহিঙ্গাদের চিকিৎসা সেবায় এক’শ দিন পার করলো বাংলাদেশ ছাত্রলীগ। এই শত দিনে ৩৪ হাজার ৭৮৫ জন রোহিঙ্গাকে চিকিৎসা সেবা ও ঔষুধ সরবরাহ করেছে ছাত্রলীগের মনিটরিং সেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগ রোহিঙ্গাদের চিকিৎসা সেবায় এই মনিটরিং সেল ও ফ্রি মেডিকেল ক্যাম্প চালু করে। কক্সবাজার জেলা ছাত্রলীগের তত্ত্বাবধানে উখিয়ার বালুখালীস্থ টিভি টাওয়ার এলাকায় উক্ত মেডিকেল ক্যাম্প থেকে প্রতিদিন চিকিৎসা সেবা, ঔষুধ ও বিশুদ্ধ পানি বিতরণ করা হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদ জয়। ছাত্রলীগ সভাপতি ইশতিয়াক আহমদ জয় জানান-বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানবতার নেত্রী। মানবিক কারণেই তিনি রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে সব ধরণের সহযোগিতা করে যাচ্ছে। তারই অংশ হিসেবে ছাত্রলীগের এই কার্যক্রম চালু করা হয়। তিনি আরো জানান-এ পর্যন্ত ৬ হাজার ৩৫৬ জন পুরুষ, ১০ হাজার ৭৮৯ জন মহিলা ও ১৭ হাজার ৬৪০ জন শিশু রোগিকে সেবা দেয়া হয়েছে। এদিকে শুক্রবার বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বাংলাদেশ ছাত্রলীগের মনিটরিং সেল ও ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসা সেবা, ঔষুধ ও বিশুদ্ধ পানি বিতরণ করেন। এসময় তিনি ছাত্রলীগের এমন কার্যক্রমের প্রশংসাও করেন। এর আগে কয়েক দফায় এই কার্যক্রম পরিদর্শন করেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer