প্রকাশিত: ০৩/০৪/২০১৮ ১:৫৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৩৯ এএম

ডেস্ক রিপোর্ট ::

মানবতাবিরোধী অপরাধ: কক্সবাজারের সালামত ও রশীদদের বিচার শুরু

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় কক্সবাজারের সালামতউল্লাহ ও রশীদসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হলো। আসামিরা সবাই কক্সবাজার জেলার মহেশখালীর অধিবাসী। মুক্তিযুদ্ধকালে হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী ১০টি অপরাধের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারকের সমন্বয়ে গঠিত ট্রাইব্যুনাল আজ মঙ্গলবার এই বিচার শুরুর নির্দেশ দেন।

অভিযুক্ত ১৬ জন আসামির মধ্যে ৫জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- সালামতউল্লাহ খান, মো. রশিদ মিয়া, নূরুল ইসলাম, বাদশা মিয়া ও ওসমান গণি।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর রানা দাশগুপ্ত।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...
Single Page Footer