প্রকাশিত: ২৮/১১/২০১৬ ৭:১৬ এএম

শামসুল আলম শারেক, টেকনাফ::

রঙ্গিখালী মাদরাসা গভর্ণিং বডির সভাপতি উখিয়া-টেকনাফ আসনের সাংসদ আলহাজ¦ আব্দুর রহমান বদিকে সম্মান জানাতে মাদরাসা প্রধান গেইট সংলগ্ন শহীদ এটিএম জাফর সড়কে নির্মিত তোরণ দখলে নিতে ইয়াবা ব্যবসায়ীদের নেতৃত্বে শিক্ষক/ছাত্রদের উপর হামলার নেপথ্যে নায়কদের ডেকে শায়েস্তা করলেন এমপি বদি। ২৭নভেম্বর টেকনাফ উপজেলা আওয়ামীলীগের কার্য্যলয়ে এমপি নিজেই অভিযুক্তদের ডেকে ২৪নভেম্বর পরবর্তী সৃষ্ট ঘটনা উভয় পক্ষের মধ্যে সমাধান করে দিয়েছেন। ২৮নভেম্বর থেকে যথারীতি মাদরাসার সব কার্য্যক্রম চালিয়ে নিতে বলেন। এমপি উপস্থিত লোকজনের সামনেই মাদরাসার শিক্ষক, ছাত্রদের মারধর এবং অব্যাহত হুমকি ধমকি প্রদান করায় জামাল হোসাইন মেম্বারকে অধ্যক্ষের কাছ থেকে প্রকাশ্যে মাফ চাইতে বলেন। অধ্যক্ষের সাথে বেয়াদবী সৃষ্ট কৃতকর্মের জন্য আলীখালী এলাকার জাকের চৌধুরী এবং যুবলীগ নামধারী হাসান আলী পিন্টুকে তিনি শায়েস্তা করেন। এসময় বৈঠকে উপস্থিত মাদরাসার শিক্ষক এবং অন্যান্য লোকজন শিক্ষাদরদী এমপি বদিকে সাধুবাদ জানান। এদিকে ঘটনার মূল নায়ক জাকের চৌধুরী এবং হাসান আলী পিন্টুকে শায়েস্তা করায় ছাত্র-অভিভাবক এবং স্থানীয় জনসাধারণ এমপি আব্দুর রহমান বদিকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন। এলাকায় বিরোধ সৃষ্টিকারী ২পাতি নেতাকে শায়েস্তা করায় স্থানীয় আওয়ামীলীগ-অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ঘটনা সমাধান করে দেওয়ায় এমপি বদিকে ধন্যবাদ জানান। প্রসঙ্গত: ২৬নভেম্বর মাদরাসার শিক্ষার্থীরা লাগাতার ক্লাশ বর্জনের ঘোষণা দিয়ে মহসড়কে মানববন্ধন করেন।রঙ্গিখালী   ঘোষণা দিয়ে মহসড়কে মানববন্ধন করেন।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer