প্রকাশিত: ০৯/০৩/২০১৭ ৭:৫৭ এএম

মুহাম্মদ জুবাইর, টেকনাফ::

টেকনাফে কর্মরত সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে টেকনাফ থানার নবাগত ওসি মোঃ মাইনুদ্দীন খাঁন বলেছেন টেকনাফবাসীর অপবাদ মোছন করে দেশ ও জাতির সামনে মাথা উচু করে দাঁড়ানোর জন্য লোভ-লালসার উর্ধ্বে উঠে সবাইকে মিলে-মিশে কাজ করতে হবে। ইয়াবাসহ যাবতীয় মাদক এবং সাগর পথে মানব পাচারকারীসহ অপরাধী যে হোকনা কেন কাউকেই রেহাই দেওয়া হবেনা।তাদের সাথে কোন আপোষ নেই। মুচলেকা দিয়ে মাদক ব্যবসায়ীদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে।তাদের গ্রেফতার ও চিহ্নিত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং আগামীতে আরো জোরদার থাকবে। । উম্মুক্ত মতবিনিময়কালে তিনি আরো বলেন টেকনাফ সীমান্তে ইয়াবাসহ যাবতীয় মাদক বাণিজ্যরোধে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। প্রশাসন ও কর্মরত সংবাদকর্মীরা মিলে এসব অপরাধের বিরুদ্ধে আপোষ না করেই প্রতিরোধে কাজ করতে হবে। এই ক্ষেত্রে কর্মরত সংবাদকর্মী,জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সহায়তায় কোন ইয়াবা ব্যবসায়ী অনুতপ্ত হয়ে আতœসমর্পণ করলে সরকার বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এসব আতœসমর্পণকারী মাদক ব্যবসায়ীদের বিশেষ ক্ষমায় স্বাভাবিক জীবনে ফিরে আসতে সহায়তা করা হবে। এতে মাদক ব্যবসায়ীরা স্বাভাবিক জীবনে না ফিরলেই পরবর্তীতে কঠোর হস্তে তাদের দমন করা হবে। কাউকে একবিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবেনা বলে সর্তক করে দেন। ৮মার্চ বিকাল ৫ টায় টেকনাফ মডেল থানা প্রাঙ্গনে সংবাদ কর্মী এবং ওসির সঙ্গে এক মতবিনিময় সভা নবাগত ওসি মোঃ মাঈনুদ্দীন খাঁন এর সভাপতিত্বে উম্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ,নুরুল করিম রাসেল,গিয়াস উদ্দীন,আবদুল্লাহ মনির,নুরুল হক,সাইফুল ইসলাম সাঈফী, নুর তাজুল মোস্তফ শাহীন শাহ, হুমায়ূন রশিদ, কাইসার পারভেজ চৌধুরী, আমান উল্লাহ আমান,জসিম উদ্দীন টিপু,আবদুর রহমান, আবুল আলী, গিয়াস উদ্দীন ভুলু,জিয়াউল হক, ছৈয়দুল আমিন চৌধুরী,নুর হাকিম আনোয়ার, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, আব্দুস সালাম,জাফর আলম গুরা, মোহাম্মদ শাহীন, মাহফুজুর রহমান,মুহাম্মদ জুবাইর,সাইফুল ইসলাম,নুর হোসাইন,মোঃ রফিক,জসিম মাহমুদ, এম আমান উল্লাহ আমান।

পাঠকের মতামত

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ...

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী ও শামলাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে পূর্ববিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে ...

সেন্টমার্টিন ভ্রমণ: পর্যটক পরিবহনের অনুমতি পায়নি কোনো জাহাজ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য রুট পারমিট চেয়ে আবেদন করেছে সাতটি জাহাজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র ...