প্রকাশিত: ০৪/০২/২০১৮ ১০:০৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:০৫ এএম

উখিয়া  নিউজ ডেস্ক::

কখনও কুরিয়ার  সার্ভিস কখনও কাভার্ড ভ্যান আবার কখনওবা সবজিবাহী ট্রাক, মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি। কক্সবাজার থেকে ইয়াবা আনতে এমন কোন মাধ্যম নেই যা মাদক ব্যবসায়ীরা ব্যবহার করেন না। অভিনব এমন সব পন্থা ব্যবহারের কারণে হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে। কোটি কোটি পিস ইয়াবা উদ্ধারের পরও তাই মাদকে ছেয়ে যাচ্ছে দেশ।সম্প্রতি রাজধানীর মতিঝিলে কুরিয়ার সার্ভিসে আসা মোটরসাইকেলের ভেতরের গোপন চেম্বারে ইয়াবা আসে। এমন তথ্যের ভিত্তিতে অভিযানে নামে র‌্যাব। মোটরসাইকেলের তেলের ট্যাংক কেটে ভেতরে বিশেষ চেম্বারে পাওয়া যায় ১০ হাজার পিসের মতো ইয়াবা। এভাবে নানা কায়দায় ইয়াবা ঢাকায় পৌঁছানোর পর সিটি সার্ভিসের মাধ্যমে তা রাজধানীতে বিতরণ করে চক্রের সদস্যরা। রাজধানীর মহাখালীতে চক্রের এমন এক সদস্য ধরা পড়ে র‌্যাবের জালে। ‘সিটিং সার্ভিস’বাসের সিটের পেছনে বিশেষভাবে লুকিয়ে তারা ২০ হাজার পিস ইয়াবা আনছিল। অন্যদিকে ফেনসিডিল পরিবহনে তুলনামূলক বেশি জায়গা লাগে। তাই কখনও সবজির ট্রাক আবার কখনও কাভার্ডভ্যানে করে ইয়াবা চলে আসে রাজধানীতে। ফেনসিডিল পাচারের এই ঘটনায় জড়িত ছিলেন কারওয়ান বাজারের একজন আলু ব্যবসায়ী।খনও কুরিয়ার সার্ভিস কখনও কাভার্ড ভ্যান আবার কখনওবা সবজিবাহী ট্রাক, মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি। কক্সবাজার থেকে ইয়াবা আনতে এমন কোন মাধ্যম নেই যা মাদক ব্যবসায়ীরা ব্যবহার করেন না। অভিনব এমন সব পন্থা ব্যবহারের কারণে হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে। কোটি কোটি পিস ইয়াবা উদ্ধারের পরও তাই মাদকে ছেয়ে যাচ্ছে দেশ।সম্প্রতি রাজধানীর মতিঝিলে কুরিয়ার সার্ভিসে আসা মোটরসাইকেলের ভেতরের গোপন চেম্বারে ইয়াবা আসে। এমন তথ্যের ভিত্তিতে অভিযানে নামে র‌্যাব। মোটরসাইকেলের তেলের ট্যাংক কেটে ভেতরে বিশেষ চেম্বারে পাওয়া যায় ১০ হাজার পিসের মতো ইয়াবা। এভাবে নানা কায়দায় ইয়াবা ঢাকায় পৌঁছানোর পর সিটি সার্ভিসের মাধ্যমে তা রাজধানীতে বিতরণ করে চক্রের সদস্যরা। রাজধানীর মহাখালীতে চক্রের এমন এক সদস্য ধরা পড়ে র‌্যাবের জালে। ‘সিটিং সার্ভিস’বাসের সিটের পেছনে বিশেষভাবে লুকিয়ে তারা ২০ হাজার পিস ইয়াবা আনছিল। অন্যদিকে ফেনসিডিল পরিবহনে তুলনামূলক বেশি জায়গা লাগে। তাই কখনও সবজির ট্রাক আবার কখনও কাভার্ডভ্যানে করে ইয়াবা চলে আসে রাজধানীতে। ফেনসিডিল পাচারের এই ঘটনায় জড়িত ছিলেন কারওয়ান বাজারের একজন আলু ব্যবসায়ী।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer