ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪/০৭/২০২৫ ৫:৩৭ পিএম
ছদ্মবেশে আশ্রয়শিবিরে ঢুকতে চাওয়া রোহিঙ্গা যুবক রশিদ আহমদ

মাথায় কালো হিজাব, হাতে-পায়ে মোজা, গায়ে বোরকা—এমন বেশভূষা নিয়ে ঢুকতে চাইছিলেন রোহিঙ্গা আশ্রয়শিবিরে। তবে পুলিশের তল্লাশির পর জানা যায় তিনি পুরুষ। থাকেন রোহিঙ্গা শিবিরেই। নজরদারি এড়িয়ে শিবির থেকে বেরিয়ে আবার ঢুকতে গিয়ে ধরা পড়েন।

গতকাল বুধবার রাতে টেকনাফের হ্নীলার শালবাগান পুলিশ তল্লাশিচৌকিতে (চেকপোস্টে) ঘটে এ ঘটনা। নারীর ছদ্মবেশ ধরে রোহিঙ্গা আশ্রয়শিবিরে ঢুকতে চেয়েছিলেন তিনি। তবে আচরণে সন্দেহ হলে থামিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। একপর্যায়ে বোরকা খুলতেই আসল পরিচয় সামনে আসে। এরপর তাঁকে আটক করা হয়। ওই ব্যক্তি শিবিরেরই রোহিঙ্গা বাসিন্দা। নাম রশিদ আহমদ (২৭)। তিনি কক্সবাজারের টেকনাফের হ্নীলার ২৬ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের ফরিদ আহমেদের ছেলে।

পুলিশ জানায়, ওই রোহিঙ্গা যুবক আশ্রয়শিবির থেকে বের হয়ে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড করেছেন বলে তাঁদের সন্দেহ। এ কারণে আশ্রয়শিবির থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিয়ে বের হয়েছিলেন। আবার ছদ্মবেশ ধারণ করে আশ্রয়শিবিরে যাওয়ার চেষ্টা করেছেন।

জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, বোরকা পরা ওই যুবক পায়ে হেঁটেই তল্লাশিচৌকি পার হচ্ছিল। তাঁর হাঁটাচলা দেখে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে কথার ঠিকঠাকমতো উত্তর দিতে পারেনি। পরে তাঁকে আটক করা হয়। কী কারণে বোরকা পরে বের হয়েছিলেন, এসব বিষয়ে জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...