উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬/০৯/২০২৪ ৬:৪১ এএম
Single Page Top

কক্সবাজারের মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রের সাবেক প্রকল্প পরিচালকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার বিকেলে দুদকের উপপরিচালক মো. আহসানুল কবির পলাশ বাদী হয়ে কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন। মাতারবাড়ী তাপবিদ্যুৎ প্রকল্প থেকে ১৭ কোটি ৭ লাখ টাকা মূল্যের মালপত্র আত্মসাতের চেস্টার অভিযোগে মামলাটি করা হয়েছে।

মামলার আসামিরা হলেন- প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা কোল পাওয়ার জেনারেশন কোম্পানির (সিপিজিসিবিএল) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ, সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) মো. আলফাজ উদ্দীন, নিরাপত্তা প্রধান মো. রায়হান, চট্টগ্রামের ইকবাল মেরিনের স্বত্তাধিকারী মো. ইকবাল হোসেন, কর্মচারী মো. নিজাম উদ্দিন ও মো. সেলিম।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমেদ বলেন, মামলার পর সরকারের গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পে অনিয়ম-দুর্নীতির বিষয়টি পুঙ্খানুপুঙ্খরুপে তদন্ত করা হবে।

দুদক সূত্রে জানা যায়, গত ৩১ আগস্ট মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে সমুদ্রপথে পাচারকালে প্রায় ১৭ কোটি ৭ লাখ টাকা মূল্যের বিদেশি বৈদ্যুতিক কেবল জব্দ করে নৌবাহিনী। এ সময় পাচারে জড়িত থাকার অভিযোগে কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে আটক করা হয়। পরে ১ সেপ্টেম্বর দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় সিপিজিসিবিএলের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

পাঠকের মতামত

Single Page Bottom

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer