ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮/০৭/২০২৫ ৯:০৯ এএম

বঙ্গোপসাগর থেকে ফেরার পথে সেন্টমার্টিনের আগে তিনটি মাছ ধরার ট্রলারসহ ২১ জেলেকে আটক করে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সদস্যরা।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ট্রলারসহ জেলেদের ছেড়ে দেওয়া হয় । বুধবার বিকেল ৩টার দিকে সাগরে মাছ শিকার শেষে ফিরছিলেন জেলেরা। তবে জেলেদের জাল ও মাছ লুট করেছে সশস্ত্র গোষ্ঠীটি।

আরাকান আর্মির হাতে জেলেদের আটক ও ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির পরিচালক সাজেদ আহমেদ। বোট মালিকরা বলেন, দীর্ঘদিন সরকারি বন্ধ ও বৈরী আবহাওয়া শেষে গত সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত টেকনাফ পৌরসভাসংলগ্ন কায়ুকখালী ঘাট থেকে অর্ধশতাধিক মাছ ধরার বোট সাগরে বের হয়।

মাছ শিকার শেষে গতকাল বিকেলে টেকনাফ ঘাটে ফেরার পথে সাগরে আয়ুব, আবদুল হামিদ ও নুরু মাঝির ট্রলার ধাওয়া করে আরাকান আর্মি। এসময় তারা অস্ত্রের মুখে তিন ট্রলারসহ ২১ জেলেকে ধরে নিয়ে যায়। চার ঘণ্টা পর ট্রলারসহ জেলেদের ছেড়ে দিলেও ট্রলারে থাকা মাছ-জাল লুট করে তারা। মাছ ব্যবসায়ী মোহাম্মদ আলম বলেন, বারবার জেলেদের আটক করছে আরাকান আর্মি। এতে সাগরে মাছ ধরার নিরাপদ পরিবেশ নেই।

গত ১১ জুন সাগরে মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা শেষ হয়। ১৪ জুন ১৫ জন জেলেকে নিয়ে যাওয়া দু’টি ট্রলার সেন্টমার্টিন দ্বীপের অদূরে সাগরে আটক করে আরাকান আর্মি। এ ঘটনার পর থেকে ভয়ে সাগরে মাছ ধরা বন্ধ হয়ে যায়। গতকাল আবারও একই ঘটনা ঘটল।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...