ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮/০৬/২০২৩ ২:৪৪ পিএম

মায়ের ইচ্ছে জীবনে অন্তত একবার হলেও তার চালানো বিমানে করে আকাশ ভ্রমণ করবেন তিনি। আর মায়ের এমন ইচ্ছে পূরণ করেছেন সেই ছেলে। তবে সেটি জানিয়ে নয়, মায়ের সাধ তিনি পূরণ করেছেন সারপ্রাইজ দিয়ে।

খালিজ টাইমস জানিয়েছে, মিসর এয়ারলাইন্সের পাইলট আব্দুল্লাহ মুহাম্মদ বাহির মায়ের ইচ্ছা ছিল একদিন ছেলের চালানো বিমানে চড়বেন তিনি।

আর তার মা যখন এবার হজে যাওয়ার পরিকল্পনা করেন, তখন তিনিও পরিকল্পনা করেন নিজে বিমান চালিয়ে মাকে হজে নিয়ে যাবেন। তবে বিষয়টি গোপন রাখেন তিনি।

এমনকি যেদিন তার মা হজে গিয়েছিলেন, সেদিন একইসঙ্গে এয়ারপোর্টে গিয়েছিলেন আব্দুল্লাহ। ওই সময় মাকে বলেছিলেন, কুয়েতে বিমান চালিয়ে যাবেন তিনি। তবে তিনি গিয়ে ওঠেন হজযাত্রীবাহী সৌদিগামী বিমানটিতে। সেই বিমানেই করেই তার মা হজে যান। পরবর্তীতে বিমানটিতে করে নিজের মা ও অন্যান্যদের সৌদি নিয়ে যান তিনি।

মাকে ছেলের সারপ্রাইজ দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, আব্দুল্লাহর মা বিমানে উঠছেন, আর এমন সময় আব্দুল্লাহ তার সামনে এসে দাঁড়ান। ওই সময় তার মা অনেকটা অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকেন।

সূত্র: খালিজ টাইমস

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer