মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী
প্রকাশিত: ২১/০৭/২০২৩ ৭:২৯ এএম

মহেশখালীর নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদে মীকি মারমা (১৭৮৮৩) কে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ২০ জুলাই চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ড. প্রকাশ কান্তি চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মীকি মারমা-কে এ নিয়োগ দেওয়া হয়।

বিসিএস (প্রশাসন) ৩৪ তম ব্যাচের কর্মকর্তা মীকি মারমা এর আগে কক্সবাজারের পেকুয়ার এসি ল্যান্ড, কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন। মীকি মারমা’র নিজের বাড়ি রাঙ্গামাটি এবং শ্বশুর বাড়ি খাগড়াছড়ি জেলায়। মীকি মারমা মহেশখালীতে যোগদান করলে তিনি হবেন মহেশখালীর প্রথম মহিলা ইউএনও।

এর মহেশখালীর ইউএনও পদে সন্দ্বীপ এর ইউএনও সম্রাট খীসাকে নিয়োগ দিলেও তিনি যোগদান করেননি।

পাঠকের মতামত

মৃত্যুর পরও লাখো হৃদয়ে আলীম উদ্দিন ফকিরপীরে কামেলের জানাজায় হাজারো মানুষের ঢল, দ্বীনের পথে তাঁর অবদানের স্মরণ

মৃত্যুর পরও লাখো মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন শাহ সুফি আলহাজ্ব আলীম উদ্দিন ফকির, এমন প্রত্যয় ...

গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে বিচার চেয়েছিলেন কক্সবাজারের সুমাইয়া

বিয়ের প্রতিশ্রুতি, গর্ভে অনাগত সন্তান আর প্রিয় মানুষের স্বীকৃতি চেয়ে শেষ পর্যন্ত থানায় অভিযোগ করেছিলেন ...
Single Page Footer