প্রকাশিত: ১৩/০২/২০১৯ ৭:৫২ এএম

নিউজ ডেস্ক::
কক্সবাজারের মহেশখালীতে ছয় এসএসসি পরীক্ষার্থী ও এক শিশুকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। পুলিশ অভিযান চালিয়ে এরই মধ্যে চার শিক্ষার্থী ও শিশুটিকে উদ্ধার করেছে। বাকি দুই শিক্ষার্থীর এখনও খোঁজ পাওয়া যায়নি। পুলিশ বলছে, অপহরণের শিকার শিক্ষার্থীদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

অপহরণের শিকার শিক্ষার্থীদের সবাই ছোট মহেশখালী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী এবং এ বছরের এসএসসি পরীক্ষার্থী।

মহেশখালী থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ছয় শিক্ষার্থীসহ সাত জনের অপহরণের খবর পেয়ে অভিযানে নামে পুলিশ। ছোট মহেশখালী ইউনিয়নের আশারতলীর পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে রাত ৯টার দিকে এক শিশুসহ পাঁচ জনকে উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিহাদ বিন আলী জানান, স্থানীয়দের সঙ্গে কথা বলে জেনেছি, বুধবার পরীক্ষা না থাকায় বাড়ির পাশে আত্মীয়ের বাসায় বেড়াতে আসে ছয় শিক্ষার্থী। সেখান থেকেই সন্ত্রাসীরা তাদের অপহরণ করে নিয়ে যায়। পরে পুলিশ এলে স্থানীয়দের সহায়তায় এক শিশুসহ পাঁচ জনকে উদ্ধার করেছে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শফিকুর রহমান জানান, এখনও দুই শিক্ষার্থীকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে অভিযান চলছে। আশা করছি শিগগিরই তাদের উদ্ধার করা সম্ভব হবে।

পাঠকের মতামত

উখিয়ায় পিতার অবৈধ অস্ত্রের গুলিতে শিশু সন্তান গুলিবিদ্ধ: পিতা আটক

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নিজের হাতের অবৈধ আগ্নেয়াস্ত্রের গুলিতে এক শিশু সন্তান গুরুতর আহত ...

মাতারবাড়ি আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সম্ভাবনা রয়েছে। ...

কক্সবাজারে ঝুঁকিপূর্ণ প্যারাসেলিং বন্ধে সরকারকে লিগ্যাল নোটিশ

কক্সবাজার সমুদ্র সৈকতে পরিচালিত প্রাণঘাতী, ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ প্যারাসেলিং কার্যক্রম অবিলম্বে বন্ধ, সংশ্লিষ্ট অপারেটরদের বিরুদ্ধে ...
Single Page Footer