প্রকাশিত: ২৫/০৬/২০২২ ৫:২৫ পিএম

মহেশখালীতে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ফারিয়া মনি (৮) নামের তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে চাপা দিয়ে পালিয়ে গেছে বালি বহনকারী একটি ডাম্পার গাড়ি। এতে মাথারমগজ সহ শরীরের বিভিন্ন অংশ রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই শিক্ষার্থীর।
শনিবার (২৫ জুন) দুপুর দেড়টায় উপজেলার হোয়ানক ইউনিয়নের ধলঘাট পাড়া প্রধান সড়কে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

ফারিয়া ধলঘাটপাড়া গ্রামের করিম উল্লাহর মেয়ে ও ধলঘাট পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ নাছির বলেন, শিশুটি রাস্তার পাশে দাঁড়িয়েছিল। এমন সময় মোহরাকাটার দিক থেকে বেপরোয়া গতির একটি ডাম্পার গাড়ি শিশুকে চাপা দেয়। ওই সময় ডাম্পারটি থামানোর চেষ্টা করেও থামানো যায়নি। গাড়িটি গোরকঘাটার দিকে চলে যায়।

এদিকে ঘটনার পরপরই উত্তেজিত জনতা বালি বহনকারী অপর একটি ডাম্পার আটক করে রাখে।

এলাকাবাসীরা জানান, পালিয়ে যাওয়া গাড়িটির মালিক স্বপন। সে চিহ্নিত বালু ব্যবসায়ী। ডাম্পার গাড়ি গুলো রাস্তায় বেপরোয়া গতিতে চালায়। প্রত্যেকটি ডাম্পার গাড়ি বেশি বালি বহনের উদ্দেশ্যে রাস্তায় প্রতিযোগিতা দেয়। তাদের দাবি, ডাম্পারের চালকদের ড্রাইভিং লাইসেন্স আছে কিনা এবং তারা মাদক সেবন করে গাড়ি চালায় কিনা তদন্ত করার।

এ ব্যাপারে মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ.আবদুল হাই জানান, তিনি ঘটনাস্থলে আছেন। শিক্ষার্থীকে চাপা দেয়া গাড়িটি চিহ্নিত করা হয়েছে। দ্রুত আটক করা হবে।

পাঠকের মতামত

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer