প্রকাশিত: ০৪/০৪/২০২০ ৬:২৯ পিএম

হারুনর রশিদ, মহেশখালী:
চলতি শুষ্ক মৌসুমে বছরের প্রথম বৃষ্টির সাথে সৃষ্ট বজ্রপাতে তিন লবণচাষী নিহত হয়েছে। এছাড়া-প্রান্তিক লবণ চাষিদের মাঠের লবণ ব্যাপক ক্ষতি করেছে।

শনিবার বিকাল সাড়ে ৩টার সময় কাল বৈশাখী তান্ডব শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, মানিক( ১৭)। সে হোয়ানকে পশ্চিম বানিয়াকাটা এলাকার নেছার আহম্মদের ছেলে। মানিক মৈন্নাঘোনা লবণ মাঠে কাজ করা অবস্থায় বজ্রপাতে নিহত হয়।

অপরজন মোস্তাফিজুর রহমান (২৫) সে পেকুয়া উপজেলার টৈটং ধৈনিনিয়া কাটা এলাকার ছৈয়দুর রহমানের ছেলে।

মোস্তাফিজুর রহমান হোয়ানকের আন্নুঘোনায় লবণ মাঠে কাজ করা অবস্থায় বজ্রপাতে নিহত হয়।বিষয়টি নিশ্চিত করেছেন হোয়ানক ইউপির মেম্বার নুরুল কবির।

তৃতীয়জন হলেন, বড়মহেশখালী ইউনিয়নের জাগিরাঘোনার এলাকার জালাল আহমদের ছেলে মোঃ ফারুক (২৫) । সে কালাপাইন্না ঘোনায় নিহত হন।

চাষিদের সাথে কথা বলে জানা গেছে, হঠাৎ কালবৈশাখী ধমকা ও বৃষ্টির কারণে মাঠে উৎপাদিত লবণের ক্ষয় ক্ষতি হয়েছে। ভেসে গেছে মাঠের লবণ।

শনিবারের কাল বৈশাখী তান্ডবে উপজেলার মাতারবাড়ী,ধলঘাটা,কালামারছড়া, হোয়ানক, বড়মহেশখালী, কুতুবজোম ও পৌরসভার লবণ চাষীদের মাঠের লবণ বৃষ্টির পানিতে ভেসেগিয়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer