উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৯/০৮/২০২৪ ৪:১৩ পিএম

মহেশখালীতে পাহাড় ধসের ঘটনায় আব্দুস শুক্কুর (৬০) প্রকাশ মনু মিয়া নামের এক বৃদ্ধের মৃ’ত্যু হয়েছে, এই ঘটনায় আহত হয়েছে মোস্তফা খানম (২০) নামের এক নারী। তিনি নি’হ’ত শুক্কুরের কন্যা।

সোমবার (১৯ আগস্ট) সকাল ১০ টায় উপজেলার কালারমারছড়ার ঝাপুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের পরিবার জানায়, অতিবৃষ্টির ফলে পাহাড় ধসে বাড়ির দেয়াল চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হয় আব্দুস শুক্কুর। এই ঘটনায় আহত মোস্তফা খানম কে উদ্ধার করে চকরিয়া জমজম হাসপাতালে নেওয়া হয়েছে। আব্দুস শুক্কুরের মৃ’ত্যুর বিষয়টি নিশ্চিত করেছে নিহতের সন্তান মাওলানা জয়নাল আবেদীন।

নিহত আব্দুস শুক্কুরের মৃ’ত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানায়, কালারমারছড়ার বিভিন্ন স্থানে পাহাড়কাটা এবং বালি উত্তোলনের কারণে বর্ষায় প্রত্যেক বছর এমন দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে। কিন্তু প্রশাসন জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়ায় এমন দুর্ঘটনা অব্যাহত রয়েছে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...