প্রকাশিত: ১৯/০৩/২০২১ ১০:৫৮ এএম

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মন্তব্য করেছেন বিশ্বেজুড়ে ‘মহামারি আকারে’ মুসলিমদের প্রতি ঘৃণা ও বৈষম্য ছড়িয়ে পড়েছে। গত বুধবার আন্তর্জাতিক ইসলামোফোবিয়া (ইসলামভীতি) মোকাবিলা দিবস উপলক্ষে দেয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
২০১৯ সালের ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দু’টি মসজিদে সন্ত্রাসী হামলায় অন্তত ৫১ জন নিহত ও ৪৯ জন আহত হয়েছিলেন। সেই দিনটি স্মরণে ১৫ মার্চকে আন্তর্জাতিক ইসলামোফিবিয়া মোকাবিলা দিবস ঘোষণা করা হয়েছে। এবছরই প্রথমবারের মতো পালিত হচ্ছে দিবসটি। দিবসটি উপলক্ষে দেয়া বক্তৃতায় গুতেরেস বলেন, মুসলিমবিরোধী ধর্মান্ধতার পুনরুত্থান হচ্ছে।
বিশ্বজুড়ে আমরা যেসব অসুস্থ প্রবণতাগুলো দেখছি, এসব হচ্ছে তারই নিদর্শন। তার মতে, জাতিগত জাতীয়তাবাদ, নব্য-ফ্যাসিবাদ, কলঙ্ক এবং ঘৃণাবাচক বক্তব্যের মাধ্যমে মুসলিমদের পাশাপাশি ইহুদি ও সংখ্যালঘু কিছু খ্রিস্টান সম্প্রদায়ের মতো দুর্বল জনগণকেও আক্রমণ করা হচ্ছে।
গুতেয়েরেস বলেন, সংখ্যালঘু সম্প্রদায়গুলো আমাদের সাংস্কৃতিক ও সামাজিক কাঠামোর ঐশ্বর্যের অংশ। তবুও আমরা কেবল বৈষম্যই নয়, সংখ্যালঘুদের সাংস্কৃতিক এবং ধর্মীয় পরিচয় মুছে ফেলার চেষ্টাও দেখছি।
তিনি বলেন, পবিত্র কুরআন আমাদের স্মরণ করিয়ে দেয়: একে অপরকে জানার জন্যই সব সব জাতি এবং উপজাতি সৃষ্টি হয়েছে। সুতরাং বৈচিত্র্য হচ্ছে ঐশ্বর্য, এটি কোনও হুমকি নয়।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer