প্রকাশিত: ১৩/১১/২০২১ ৪:১৫ পিএম

মহানবী (সা.)-এর জীবনী পড়ে মুগ্ধ হয়ে বুলগেরিয়ান নারী স্পাস্কা ইভানোভা ইসলাম গ্রহণ করেছেন। তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে এডিরন শহরের দারুল ইফতায় এসে ইসলাম গ্রহণ করেন ৮০ বছর বয়সী এ নারী। গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়।

আনাদোলু এজেন্সি সূত্রে জানা যায়, ইসলাম বিষয়ে দীর্ঘদিন পড়াশোনার পর বুলগেরিয়ার পর্যটক স্পাস্কা ইভানোভা ইসলাম গ্রহণ করেন। এর আগে মহানবী (সা.)-এর জীবনী পড়ে তিনি খুবই প্রভাবিত হন। ইসলাম গ্রহণের পর নিজের নাম পরিবর্তন করে ফাতেমা রাখেন।
এক বিবৃতিতে ফাতেমা জানান, দীর্ঘকাল যাবত তিনি ইসলাম ধর্ম বিষয়ক বিভিন্ন গবেষণা পাঠ করছিলেন। এ সময় তিনি ইসলামের নবী মুহাম্মাদ (সা.)-এর জীবনী গভীর মনোযোগ দিয়ে পাঠ করেন। যা তার অন্তরে গভীরভাবে রেখাপাত করে।

অনুষ্ঠানে স্থানীয় মুফতির পক্ষ থেকে বুলগেরিয়ান নারীকে পবিত্র কোরআন উপহার দেওয়া হয়।
এডিরন শহরের দারুল ইফতা বিভাগে বুলগেরিয়ান নারীর ইসলাম গ্রহণ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এডিরন শহরের মুফতি আলা উদ্দিন বুজকুরাত ও তার সহকারি জয়নব কায়া এর আয়োজন করেন। অনুষ্ঠানে স্থানীয় মুফতির পক্ষ থেকে বুলগেরিয়ান নারীকে পবিত্র কোরআন উপহার দেওয়া হয়।

সূত্র : আনাদোলু এজেন্সি

পাঠকের মতামত

 

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে: ইরানে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, আহত বহু

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ...