প্রকাশিত: ২৪/০২/২০২০ ৯:০৫ পিএম

দেশের সকল মসজিদে নারীদের নামাজের ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট দায়ের হয়েছে। রিটে ধর্ম মন্ত্রণালয়ের সচিব ও ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিচারপতি জে. বি. এম. হাসান এবং মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে রিট মামলাটি দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী মো.মাহমুদুল হাসান মামুন।

তিনি বলেন, ‘দেশের সকল মসজিদে নারীদের অজু ও টয়লেটের সুবিধাসহ নামাজের ব্যবস্থা নিশ্চিত করতে জনস্বার্থে রিট মামলাটি দায়ের করেছি। আগামী সপ্তাহের যেকোনো দিন রিট মামলাটির শুনানি হতে পারে।’ রিটে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানের ৪১ ধারা অনুযায়ী নারী-পুরুষ সকলের ধর্ম অবলম্বন, পালন ও প্রচারের অধিকার রয়েছে। কিন্তু বাংলাদেশের নারীরা ধর্ম পালনে বৈষম্যের শিকার হচ্ছে। মুসলমানদের ধর্ম চর্চার কেন্দ্রবিন্দু হলো মসজিদ। পুরুষের পাশাপাশি নারীদেরও মসজিদে নামাজ আদায়ের পূর্ণ অধিকার রয়েছে।

এ প্রসঙ্গে বিশুদ্ধ হাদিস গ্রন্থ সহীহ মুসলিম শরীফে বর্ণিত আছে- ৮৮৩। সালেম থেকে তার পিতার সূত্রে বর্ণিত। নবী (স.) বলেছেন: তোমাদের কারও স্ত্রী তার স্বামীর কাছে মসজিদে যাওয়ার অনুমতি চাইলে সে যেন নিষেধ না করে। ৮৮৫ ইবনে উমার (রা.) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: আল্লাহর বান্দীদের আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না।

পাঠকের মতামত

দেশে পৌঁছেছে রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত বাংলাদেশির মরদেহ

দেশে পৌঁছেছে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত শাহেদ আহম্মেদের মরদেহ। শুক্রবার (২৩ ...

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...