প্রকাশিত: ২৮/০৯/২০১৯ ২:৩৭ পিএম

এক অমুসলিম যুবক মসজিদের মুসল্লিদের জুতা সাজিয়ে রেখে প্রশান্তি পান। প্রতি শুক্রবার প্রচণ্ড গরমেও মসজিদের বাইরে বসে জুতাগুলো সোজা করে সারি সারিভাবে সাজিয়ে রাখেন তিনি।
ঘটনাটি সিঙ্গাপুরের। দেশটির আল-মাওয়াদ্দাহ মসজিদে অ্যাংকল স্টিভেন এই কাজ করে থাকেন। খবর- ইলমফিড.কম।

সিঙ্গাপুরের ইমরান মুস্তাফা নামের এক স্কুল শিক্ষক তার ফেসবুকওয়ালে এ ঘটনাটি তুলে ধরেন। যা এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ইরফান মুস্তাফা জানান, মুসল্লিরা মসজিদের ভেতরে যখন এসিতে নামাজ আদায় করেন তখন অ্যাংকল স্টিভেন জুতা সারি সারি করে সাজিয়ে রাখতে ব্যস্ত সময় পার করেন। প্রচণ্ড গরমের মধ্যেই তিনি এই কাজ করে থাকেন।
অ্যাংকল স্টিভেন জানায়, মসজিদের বাইরে জুতাগুলো সারি সারি সাজিয়ে রাখলে সুন্দর দেখা যায়। আমি মসজিদের কাছাকাছিই থাকি এবং প্রতি শুক্রবার আসার চেষ্টা করি।

তিনি আরো বলেন, এই কাজটি আমি কেন করি, তা আমার জানা নেই। তবে সারি সারি সাজানো জুতাগুলো দেখতে আমার ভালো লাগে। আর মসজিদে এসে এ কাজ করে আমি প্রশান্তি লাভ করি।

পাঠকের মতামত

 

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে: ইরানে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, আহত বহু

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ...