প্রকাশিত: ০৬/১১/২০২০ ৯:২৫ এএম

মরিশাসে ৫২ বাংলাদেশিকে বহনকারী একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে চার প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক বাংলাদেশি।

আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান মরিশাসের বাংলাদেশ হাইকমিশনের লেবার ওয়েলফেয়ার কাউন্সিলর ওহিদুল ইসলাম।

গুরুতর আহত প্রবাসী পোর্ট লুইসের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন আছেন বলে জানান তিনি।

এ ঘটনায় নিহতরা হলেন- আব্দুর রাজ্জাক, সঞ্জয় দাস, রকিব মোল্লা এবং ফারুক ইসলাম।

ওহিদুল জানান, বাস দুর্ঘটনায় আরও আট বাংলাদেশি আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে। বেশ কয়েকজন বাংলাদেশিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এসব বাংলাদেশির ওই বাসে করে কর্মস্থলে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে রাস্তার পাশের একটি স্থাপনার সঙ্গে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ওহিদুল।

ওহিদুল বলেন, ‘হাইকমিশন পরবর্তী বিশেষ কার্গো ফ্লাইটে মরদেহগুলো দেশে পাঠানোর চেষ্টা করছে। তবে, মরিশাস থেকে বর্তমানে নিয়মিত কার্গো ফ্লাইট স্থগিত আছে। স্থানীয় পুলিশ এ ঘটনার তদন্ত করছে।’

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নিহতরা মরিশাসের একটি প্রতিষ্ঠানের অধীনে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।

প্রবাসী বাংলাদেশিদের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer