উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১২/০৯/২০২৫ ৬:২৯ পিএম

কক্সবাজারের রামুতে মরিচ্যা যৌথ চেকপোস্টে শরীর তল্লাশি করে ২৬ হাজার ৭০০ পিস বার্মিজ ইয়াবাসহ এক মাদককারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩০ ব্যাটালিয়ন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে বিশেষ অভিযানে আটক হয় টেকনাফের মিঠা পানিরছড়ার দরগাছড়া এলাকার বাসিন্দা মো. নুর হোসাইনের ছেলে মো. হাছান লালু (৪৭)।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মরিচ্যা চেকপোস্টে একটি সিএনজি তল্লাশি করা হয়। এসময় হাছান লালুর শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৮০ লাখ ১০ হাজার টাকা।

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির এই অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

তাজমিন হত্যা: কক্সবাজারের সেই রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ ...

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

এ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ...

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...