প্রকাশিত: ১২/০৮/২০২০ ১:১৮ পিএম

অতিরিক্ত মদ পান করে নেশার ঘোরে উলঙ্গ হয়ে একটি বৌদ্ধ মন্দিরের উপরে উঠে পড়লেন এক পর্যটক। শুধু তাই নয়, স্থানীয় থাই বাসিন্দাদের সামনেই তীব্র চিৎকার করে তিনি স্লোগানও দেন। এই ঘটনার ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছে। ব্রিটেনের ডেইলি মেইল বলছে, এই কেলেঙ্কারি যিনি করেছেন তিনি একজন বাংলাদেশি। নাম ফারাহ হক।

থাই পুলিশ বলছে, প্রথমে এই নারী পর্যটক হিসাবে সে দেশে ঢোকেন। এপ্রিল থেকে তিনি একজন ইংরেজ শিক্ষক হিসেবে শিক্ষকতা করছেন। থাইল্যান্ডের একটি হোটেলেই থাকেন তিনি।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় তিনি থাইল্যান্ডের উত্তর ভাগের একটি বৌদ্ধ মন্দিরে সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় উঠে পড়েন। তার হাতে ছিল একটি বিয়ারের ক্যান।

ভিডিওতে দেখা যায়, সেখানে উঠে ওই নারী পথচারীদের উদ্দেশ্যে অশ্লীল শব্দ প্রয়োগ করিছেলন।এরপরেই সেখানে পুলিশ এসে উপস্থিত হয় এবং ওই মহিলাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় প্রুং সাইকিয়াট্রিক হাসপাতালে। ক্যামেরায় ওই নারীকে সম্পুর্ণ নগ্ন অবস্থায় দেখা যায়। এ সময় তিনি নিয়ন্ত্রণহীনভাবে অশ্লীল অঙ্গভঙ্গী করছিলেন।

পুলিশ সন্দেহ করছে, ওই নারী মাতাল হয়ে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেনি। যারফলে এমন কাণ্ড ঘটেছে।

সূত্র: ডেইলি মেইলি/ যমুনা

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer