প্রকাশিত: ১৯/০১/২০১৯ ১১:০২ এএম
মদ-গাঁজা-শূকরের মাংস খাচ্ছেন সেই সৌদি তরুণী

মদ-গাঁজা-শূকরের মাংস খাচ্ছেন সেই সৌদি তরুণী
ঘর পালানো সৌদি তরুণী রাহাফ মোহাম্মদ কানাডায় তার ‘নতুন জীবনের’ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। তাতে দেখা যাচ্ছে, মদ, শূকরের মাংস আর গাঁজা হয়ে উঠেছে তার জীবনসঙ্গী।

ডেইলি মেইল ও নিউজ হাবের প্রতিবেদনে উঠে এসেছে কানাডায় রাহাফের উচ্ছৃঙ্খল জীবনের প্রতিচ্ছবি।

গত মঙ্গলবার স্ন্যাপচ্যাটে কিছু ছবি শেয়ার করেছেন রাহাফ। এতে তিনি জীবনে প্রথম ‘কানাডীয় স্টাইলে’ বেকন তথা শূকরের মাংস খাচ্ছেন বলে জানিয়েছেন।

ওই ছবির সঙ্গেই তিনি মদ এবং সিগারেটের টুকরার ছবি দিয়ে সেগুলো দারুণ উপভোগ করছেন বলে জানিয়েছেন। কানাডায় সাধারণত এভাবে গাঁজা ভরে সিগারেট খাওয়া হয়।

ঘর থেকে পালিয়ে যাওয়ার কারণে রাহাফের পরিবার তাকে তাজ্য করে। তাই নিজের নাম থেকে আল-কুনুন পদবী বাদ দিয়েছেন এই সৌদি তরুণী।

সম্প্রতি পরিবারের বিরুদ্ধে অতি শাসনের অভিযোগ এনে বাড়ি থেকে পালিয়ে ব্যাংকক বিমানবন্দরের হোটেলের একটি রুমে নিজেকে আটকে রাখেন। সে সময় তার পরিবারের সদস্যরা কুয়েতে ছিলেন।

রাহাফের বক্তব্য অনুযায়ী, তিনি ইসলাম ধর্ম ত্যাগ করেছেন। পরিবারে ফিরলে তাকে মেরে ফেলা হবে। তাই তিনি অস্ট্রেলিয়ায় যেতে চান।

এরপর নিজের অবস্থা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিলে তা আন্তর্জাতিক মহলের নজরে পড়ে। পরিবারের কাছে ফেরত না পাঠিয়ে অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো দেশগুলোতে আশ্রয় পাওয়ার আকুতি জানান তিনি। পরে কানাডা তাকে আশ্রয় দেয়ার ব্যাপারে সম্মত হয়।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer