উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০/০২/২০২৩ ৮:৫৪ পিএম

মসজিদুল হারাম এবং মসজিদে নববীতে অমুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। এরপরও মদিনার মসজিদে নববীতে দুই অমুসলিম নারী প্রবেশ করেছেন। এ ঘটনার পর বেশ সমালোচনার সৃষ্টি হয়।

গত ৭ ফেব্রুয়ারি ওই দুই অমুসলিম নারী মসজিদে নববীতে প্রবেশ করেন। মসজিদে নববীর নিরাপত্তার দায়িত্বে থাকা অ্যাফেয়ার্স এজেন্সি এ তথ্য জানায়।

সংস্থাটি জানিয়েছে, ওই দুই অমুসলিম নারী ভুল করে মসজিদে নববীতে প্রবেশ করেছেন। ওই স্থানে প্রবেশের জন্য যে ধরনের পোশাক পরিধান করার বিধান রয়েছে তা ওই দুই নারীর মধ্যে অনুপস্থিত
পরে ওই দুই নারীকে আটক করে মসজিদে নববীর পবিত্রতা বর্ণনা করা হয়। এরপরই তারা তাদের ভুল বুঝতে পারেন। সঙ্গে সঙ্গে তারা নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থার কর্মীদের ধন্যবাদ জানান।

রাসূল সা. এর সময় বাজার হিসেবে ব্যবহৃত স্থান খুঁজে পেলেন বিজ্ঞানীরা
বিশ্ব ভালোবাসা দিবসে মানুষকে নয়, গরুকে জড়িয়ে ধরুন: ভারত সরকার
ওই দুই নারী বলেন, মসজিদে নববীতে প্রবেশ করার জন্য যে নিয়ম রয়েছে সেটি আমাদের জানা ছিল না। এছাড়া নির্ধারিত পোশাক পরতে হবে এটাও আমাদের জানার বাইরে ছিল।

নিরাপত্তা সংস্থাটি জানিয়েছে, পরবর্তীতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় সেদিকে তারা নজর রাখবে। এজন্য তারা তাদের কার্যক্রম আরও জোরদার করবে।

সূত্র: সৌদি গেজেট

পাঠকের মতামত

 

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...