প্রকাশিত: ২০/১০/২০১৭ ৯:১৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:৫৮ এএম

সৌদি আরবের ভূপ্রকৃতির উপগ্রহচিত্র বিশ্লেষণ করে সেখানে বেশ কিছু প্রাচীন নিদর্শনের চিহ্ন পেয়েছেন গবেষকরা। বিশালাকৃতি এ চিহ্নগুলো মানুষের তৈরি বলেই ধারণা করা হচ্ছে। প্রত্নতত্ত্ববিদরা একটি আগ্নেয়গিরির পাশে প্রায় ৪০০ রহস্যজনক পাথরের স্থাপনার চিহ্ন পেয়েছেন। হাজার বছরের পুরনো এ স্থাপনা কেন তৈরি করা হয়েছিল বা এগুলোর কাজ কী ছিল এ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

সম্প্রতি সৌদি আরবের ভূপ্রকৃতির উপগ্রহচিত্র বিশ্লেষণ করে মদিনার নিকটবর্তী হারাত খাইবার এলাকার পার্বত্য অঞ্চলে এসব দৃশ্য চিহ্নিত করেছেন গবেষকরা।

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার নিকটবর্তী এলাকায় এ স্থাপনাগুলোর কোনো কোনোটি ১৭০০ ফুট পর্যন্ত লম্বা এবং অনেকটা আয়তাকারের। দেশটির হারাত খাইবার এলাকায় এসব পাওয়া গেছে। অনেকেই এ স্থাপনার নাম ‘গেটস’ দিয়েছেন। কারণ এগুলো ওপর থেকে অনেকটা গেটের মতোই দেখতে।

সম্প্রতি এসব রহস্যময় চিহ্নের বিষয়ে গবেষণা করেছেন ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার গবেষক ডেভিড কেনেডি। তিনি বলেন, ‘এসব গেট পাওয়া গেছে একেবারে অনুর্বর ও নিরস এলাকায়, যেগুলো আগ্নেয়গিরির লাভার কারণে সৃষ্টি হয়েছে। সেখানে পানির অভাবে গাছপালাও ঠিকভাবে জন্মাতে পারে না।’ তিনি আরও বলেন, ‘এগুলো পাথরের তৈরি এবং নিচু।’

কিছু স্থাপনার ওপর দিয়ে আবার লাভা প্রবাহের লক্ষণ দেখা গেছে। ফলে এটা অনুমান করা যায় যে, এগুলোর কিছু আগ্নেয়গিরির লাভাপ্রবাহের আগেই তৈরি হয়েছে।

গবেষক ডেভিড কেনেডি বলেন, তিনি এ স্থাপনাগুলো সম্পর্কে একটি গবেষণাপত্র লিখেছেন। এটি আগামী নভেম্বর মাসে অ্যারাবিয়ান আর্কিওলজি অ্যান্ড এপিগ্রাফিতে প্রকাশিত হবে। সেখানেই সবকিছু উল্লেখ করা হয়েছে। বিস্তারিত জানতে হলে সে পর্যন্ত অপেক্ষা করতে হবে।

পাঠকের মতামত

 

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে: ইরানে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, আহত বহু

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ...