প্রকাশিত: ০৭/০৪/২০২০ ৯:১৩ পিএম

ইমাম খাইর::

কক্সবাজার মেডিকেল কলেজে স্থাপিত রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) ল্যাবে মঙ্গলবার (৭ এপ্রিল) ২৫ জনের করোনা ভাইরাস পরীক্ষা করা হয়। এতে সবগুলোই নেগেটিভ হয়েছে।
কক্সবাজার নিউজ ডটকম (সিবিএন)কে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারি অধ্যাপক (ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ) ডাঃ মোহাম্মদ শাহজাহান।

তিনি জানান, সোমবার পর্যন্ত ২৪ জনের স্যাম্পল টেস্ট করা হয়েছিল। সেগুলোও নেগেটিভ আসে। আইইডিসিআরে পাঠানোর পরই রিপোর্ট চূড়ান্ত করা হয়।
বাংলাদেশে মহামারী ও সংক্রামক ব্যাধি গবেষণা ও রোগ নিয়ন্ত্রণ বিষয় নিয়ে কাজ করে থাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন আইইডিসিআর।
কক্সবাজারের ৮ উপজেলার ফ্লু কর্ণারগুলো থেকে দৈনিক ১০ টি করে করোনা ভাইরাসের স্যাম্পল পাঠানোর সুযোগ থাকলেও সংগ্রহের পরিমাণ কাঙ্ক্ষিত নয়।
সন্দেহজনক কভিড-১৯ (করোনা ভাইরাস) রোগীরা ডাক্তারদের পরামর্শ অনুযায়ী সংশ্লিষ্ট উপজেলার ফ্লু কর্নারের সাথে মোবাইলে যোগাযোগ করবে।
সংশ্লিষ্টরা উপজেলার এমটি ল্যাবের মাধ্যমে স্যাম্পল সংগ্রহ করে কক্সবাজার মেডিক্যাল কলেজের আইইডিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠাবে। ১ দিন পরে পরীক্ষার রিপোর্ট জানা যাবে।

সন্দেহভাজন করোনা রোগী নিজের বাসা থেকে বের হবে না। সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। মোবাইল ফোনে চিকিৎসাসেবা নেবে।
সম্পূর্ণ ফ্রি হলেও নির্ধারিত চিকিৎসকের রেফারেন্স ছাড়া যে কেউ চাইলে পরীক্ষা করতে পারবে না।
বিশ্বের উন্নত দেশগুলোতে করোনা ভাইরাসের পরীক্ষা সহজলভ্য হলেও বাংলাদেশে এখনো নিয়ন্ত্রিত।
কক্সবাজার মেডিকেল কলেজ সূত্র জানিয়েছে, দিনে ৯৬ টি করোনা পরীক্ষা করা সম্ভব।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...