প্রকাশিত: ২৩/০৩/২০১৯ ৬:৫৪ পিএম

ডেস্ক রিপোর্ট::
পবিত্র কাবা শরীফ ও মসজিদে নববীতে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে বন্দুকধারীদের গুলিতে নিহত ৫০ জনের গায়েবানা জানাজা আদায় করা হয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর মুসলিমদের প্রধান দু’টি মসজিদে নিহতদের জন্য বিশেষ দোয়াও করা হয়। খবর আল আরাবিয়্যার।

কাবা শরীফে অনুষ্ঠিত জানাজায় হারামাইনের অন্যতম ইমাম শাইখ মাহির আল মুয়াইকলি ইমামতি করেন। আর মদিনার মসজিদে নববীতে শাইখ আবদুল্লাহ আল বুয়াইজান জানাজা পড়ান। এ সময় হারামাইনে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

জানাজার পূর্বে হারামাইন শরিফের ব্যবস্থাপনা কমিটির প্রধান শাইখ আবদুর রহমান সুদাইসি বলেন, সৌদি আরব সবসময় মুসলিম বিশ্বের পাশে ছিল। মুসলমানদের যে কোনো দুর্যোগকে তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। সন্ত্রাসবাদের বিপক্ষে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। আমরা স্পষ্ট জানাচ্ছি, সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer