উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১/১২/২০২২ ৪:১৮ পিএম

পবিত্র মসজিদুল হারামের নিয়মিত মুসল্লি ও মুকিম শায়খ আউদ আল-হারবি ইন্তেকাল করেছেন। শনিবার (১০ ডিসেম্বর) ১৩৪ বছর বয়সে মারা যান তিনি। তাকে মক্কার সবচেয়ে দীর্ঘজীবী ব্যক্তি হিসেবে মনে করা হতো। ইসলামের পবিত্র ও সম্মানিত স্থানে জীবনের অধিকাংশ সময় কাটানোয় তাকে ‘হারামের পাখি’ নামেই পরিচিত ছিলেন। হারামাইন শরিফাইনের অফিসিয়াল টুইট বার্তায় এ তথ্য জানা যায়।

টুইট বার্তায় আরও বলা হয়, শায়খ আউদ আল-হারবি পবিত্র কাবা প্রাঙ্গণে নিয়মিত নামাজ ও তাওয়াফে উপস্থিত হতেন ও নিয়মিত আমলে ব্যস্ত সময় কাটাতেন।

মক্কায় অবস্থিত পবিত্র মসজিদুল হারাম ইসলামের প্রধান সম্মানিত স্থান। এখানে রয়েছে পবিত্র কাবা ঘর যা বাইতুল্লাহ বা আল্লাহর ঘর হিসেবে পরিচিত। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘আপনি স্মরণ করুন, যখন ইব্রাহিম ও ইসমাইল কাবাগৃহের ভিত্তি স্থাপন করছিল তখন তারা দোয়া করেছিল, হে আমাদের রব, (এ কাজ) আপনি আমাদের পক্ষ থেকে কবুল করুন। ’ (সুরা বাকারা, আয়াত : ১২৭)

কাবা ঘর প্রাঙ্গণকে সব মুসলিমের জন্য পবিত্র রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। তাই সেখানে অপবিত্র কারো প্রবেশ করার অধিকার নেই। আল্লাহ বলেন, ‘আমি ইবরাহিম ও ইসমাইলকে আদেশ করেছি যে তোমরা আমার ঘরকে তাওয়াফকারী, অবস্থানকারী ও রুকু-সেজদাকারীদের জন্য পবিত্র রাখো। ’ (সুরা বাকারা, আয়াত : ১২৫)

সূত্র: পিপা

পাঠকের মতামত

 

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...