প্রকাশিত: ১৯/০৪/২০১৮ ১:০৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৫৯ এএম
ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট::

ফাইল ছবি

নিবন্ধনের আওতায় আসার আহ্বানে সাড়া দিচ্ছে না দেশে কর্মরত কর ফাঁকিবাজ বিদেশিরা। তাই আগামী সপ্তাহে আবারো অভিযানে নামছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। কর্মকর্তারা জানিয়েছেন, এবার ৪০টি প্রতিষ্ঠানে অভিযান চলবে।

দেশে কর্মরত বিদেশিরা কে কোথায়, কি কাজ করছে. এর কোনো তথ্যভান্ডার নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে, অনুমতি নিয়ে কাজ করছে প্রায় ৮৬ হাজার বিদেশি নাগরিক। এতে বৈধপথে দেশের বাইরে যাচ্ছে প্রায় ১৭ হাজার কোটি টাকা। এনবিআরের হিসাবে এদের মাত্র ১৩ হাজার আয়কর রিটার্ন জমা দেন।

অভিযোগ আছে, অনেক বিদেশি ভ্রমণ ভিসায় এসে চাকরি বা ব্যবসার কাজ করেন। এনবিআর কর্মকর্তাদের ধারনা এ সংখ্যা ৫০ হাজারের বেশি। এদের বেতন ভাতা পরিশোধে পাচার হচ্ছে বিপুল অর্থ।

কর ফাঁকিবাজদের নিবন্ধনের আওতায় আনতে চলতি বছরের শুরুতে কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালায় এনবিআর। দফায় দফায় বিজ্ঞাপন দেয়া হয় গণমাধ্যমে। কিন্তু তেমন সাড়া মেলেনি।

আইন অনুযায়ী আয়ের ত্রিশ ভাগ পর্যন্ত আয়কর দিতে হয় বিদেশি কর্মীদের। এনবিআর চেয়ারম্যান জানান, যেসব দেশের সাথে চুক্তি আছে সেসব দেশের নাগরিকদের কর ছাড়ের সুবিধা দেয়া হবে।

বিদেশি কর্মীদের তথ্য ভান্ডার তৈরি করতে দীর্ঘ দিন ধরে কাজ করছে জাতীয় রাজস্ব বোর্ড ও পুলিশের স্পেশাল ব্রাঞ্চ। তবে এতে তেমন অগ্রগতি নেই বলে জানিয়েছেন এনবিআর কর্মকর্তারা।

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer