সরওয়ার আলম শাহীন, উখিয়া নিউজ ডটকম।
প্রকাশিত: ১১/০৭/২০২৬ ৫:৪৪ পিএম

কক্সবাজারের উখিয়ায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টেকনাফ বিশেষ জোন।

শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কোটবাজার দক্ষিণ স্টেশন এলাকায় টেকনাফ-কক্সবাজার আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাশে রাশেল ওয়ারিং মিস্ত্রির দোকানের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক কাজী দিদারুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে রোকসানা বেগম (৩৫) নামে এক নারীকে আটক করা হয়। তিনি কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পূর্ব লারপাড়া এলাকার বাসিন্দা এবং আবদুল জলিলের স্ত্রী।

আটকের পর সাক্ষীদের উপস্থিতিতে তার বহন করা ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে একটি কালো পলিপ্যাকেটের ভেতরে থাকা ৫০টি নীল রঙের জিপারযুক্ত প্যাকেট থেকে মোট ১০ হাজার পিস অ্যামফিটামিনজাত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক রোকসানা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ) ধারায় উখিয়া থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন অভিযানের নেতৃত্বদানকারী সহকারী পরিচালক কাজী দিদারুল আলম।

তিনি বলেন, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান পরিচালনা করছে। মাদক পাচার, সংরক্ষণ ও বেচাকেনা রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

মৃত্যুর পরও লাখো হৃদয়ে আলীম উদ্দিন ফকিরপীরে কামেলের জানাজায় হাজারো মানুষের ঢল, দ্বীনের পথে তাঁর অবদানের স্মরণ

মৃত্যুর পরও লাখো মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন শাহ সুফি আলহাজ্ব আলীম উদ্দিন ফকির, এমন প্রত্যয় ...

গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে বিচার চেয়েছিলেন কক্সবাজারের সুমাইয়া

বিয়ের প্রতিশ্রুতি, গর্ভে অনাগত সন্তান আর প্রিয় মানুষের স্বীকৃতি চেয়ে শেষ পর্যন্ত থানায় অভিযোগ করেছিলেন ...
Single Page Footer