ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭/০৭/২০২৩ ১০:৪৫ এএম

ভোলায় ১ হাজার তিনশ ২৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ হেলাল উদ্দিন (২০) নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৭ জুলাই) সকালে ইলিশা লঞ্চঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন। ‍

গ্রেফতার হেলাল উদ্দিন কক্সবাজার জেলার উখিয়া থানার ৬ নম্বর রোহিঙ্গা আশ্রয় কেন্দ্রের ক্যাম্পে থাকেন। তার বাবার নাম হোসেন আহম্মেদ।

গোলাম মোস্তফা জানান, হেলাল উদ্দিন নামে রোহিঙ্গা ওই মাদক কারবারি নিজের পরিহিত আন্ডারওয়্যারে করে ১৩২৫ পিচ ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে ভোলায় আসে। এরপর ইলিশা লঞ্চঘাটে তাকে তল্লাশি করলে এ মাদক পাওয়া যায়। তার বিরুদ্ধে ভোলা সদর থানায় মাদক আইনে মামলা হয়েছে।

পাঠকের মতামত

জেনারেটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে উখিয়ায় এনজিও’র নারী প্রকৌশলীর মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প-৩-এর একটি হাসপাতালে কাজ পরিদর্শনের সময় জেনারেটরের সঙ্গে ওড়না ও চুল পেঁচিয়ে ...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে এক বাংলাদেশী নাগরিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. সাইফুল (২৫)। ...

কক্সবাজার থেকে ঘুরতে এসে নোয়াখালীতে রোহিঙ্গা কিশোর-কিশোরী আটক

কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে ঘুরতে এসে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় স্থানীয়দের হাতে আটক হয়েছেন ...
Single Page Footer