প্রকাশিত: ১২/০১/২০১৯ ৩:৩৫ পিএম , আপডেট: ১২/০১/২০১৯ ৩:৩৬ পিএম

নিউজ ডেস্ক::
ভূমি মন্ত্রণালয়সহ দেশের সব ভূমি অফিসের কর্মকর্তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব দাখিলের জন্য ২৮ ফেব্রুয়ারির মধ্যে মৌখিকভাবে নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
আজ শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে এক সংবাদ সম্মেলনে তিনি এ নির্দেশ দেন।

শিগগির বিভিন্ন ভূমি অফিসে সারপ্রাইজ ভিজিট শুরু করবেন জানিয়ে ভূমিমন্ত্রী বলেন, ভূমি অধিগ্রহণের নোটিশ ইস্যুর পর মামলা হয়। ভূমি অফিসের কিছু শ্রেণির কর্মীরা এর সঙ্গে জড়িত থাকে। তাই নোটিশ ইস্যুর পর মামলা টিকবে না এমন একটি সিস্টেম বের করছি। সোজা হিসাব। এ রকম নিয়ম করা হবে।
এসময় মন্ত্রী আরও জানান, উপজেলা-ইউনিয়নের সব ভূমি অফিসগুলোকে সিসিটিভির আওতায় নিয়ে আসা হবে। এছাড়া বিভিন্ন পয়েন্টে ভয়েস রেকর্ডিংয়েরও সুযোগ রাখা হবে। সততার কোনও বিকল্প নেই জানিয়ে মন্ত্রী সবসময় দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতিতে অটুট থাকবেন বলে জানান।
আগামী ৫ বছরের মধ্যে ভূমি মন্ত্রণালয়কে ভালো অবস্থানে নিয়ে যাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন ভূমি মন্ত্রী।
তিনি বলেন, বে টার্মিনাল, কর্ণফুলী টানেল, চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন, অর্থনৈতিক অঞ্চলসহ সব বড় প্রকল্পের ভূমি ছাড়ে প্রায়োরিটি দেয়া হচ্ছে। কর্ণফুলীর দুই পাড়ের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ হবে। কাউকে ছাড় দেয়া হবে না।
প্রধানমন্ত্রী চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব নিয়েছেন। এ উপমহাদেশের প্রথম টানেল হচ্ছে চট্টগ্রামে। বড় প্রকল্পগুলোতো আছেই। আমি শুধু প্রস্তাব করবো- যোগ করেন তিনি।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...